1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

সুখের ছোঁয়া – – – শাহনাজ পারভীন

  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার
বৃষ্টি এলেই আমি ছুটে যাই দখিণা ঝুল বারান্দায়
সারি সারি স্তরে লাগানো গোলাপ, টগর জুঁই,বেলির সমাহারে,
মানিপ্লান্টের ঝুলন্ত ডাল বৃষ্টি ছুঁয়ে চুয়ে পড়ে আদুল অঙ্গুলিতে
রিমঝিম নূপুরের ছন্দে বেজে উঠে
আমার পরিযায়ী মন
সমস্ত ধুলো ধুয়ে আরো সতেজ হতে থাকে দেহাংশ;
অনিলের অবাধ্যতায় দোল খায় কচি ডগায় ফোটা সৌরভ
কেঁপে উঠে ওষ্ঠাধর !
শীতের আমেজ মৃদুপায়ে এগুতে থাকে আরো কাছে
নিবিড়ভাবে জড়াতে চায় আমার প্রতিটি লোমকূপে
আমি লাজেভরা চোখ ঢেকে পিছু ফিরে বলি
নাহ্!
আর বোধহয় এখানে থাকা ঠিক হবে না
কিরণমালী আসার আগেই আমার পালাতে হবে।
দরজা জানলা বন্ধ করে নরম বালিশে গা এলিয়ে দেই
নকশীকাঁথায় লুকিয়ে ফেলি নিজেকে
ধীরে ধীরে চলে যাই সবার থেকে দূরে বহুদূরে
এইখানে একা আমি,একদম একা!
নেই কোন অবৈধ হাতছানির আহবান
ক্ষমতার অপব্যবহারে লুটেরাদের ভয়
পৃথিবীর বুকে নিশ্চিন্তে এখানে অন্তত কিছুটা সময় থাকা যায়
সত্যি সত্যিই নির্ভয়ে নির্বিঘ্নে থাকা যায় কি?
তবুও শান্তি খুঁজি;
শুধু শান্তি আর শান্তি!
শান্তির চেয়ে বেশি সুখ বোধহয় এ ধরায় আর হয় না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..