1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

স্বাধীনতার ঋণ ————— এম ইদ‍্রিস আলী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ বার

যখনি যাই দাড়িয়ে সবকিছু যাই মাড়িয়ে
চোখে ভাসে আকাশ ছোয়া স্মৃতিসৌধ,
যারা ছিল দামাল ছেলে সূর্যসন্তান বীর সেনানী
স্বাধীনতা শুধুমাত্র জীবনবোধ।
যাদের রক্তে ভিজে গেছে ধুলামাখা সবুজ মাঠ
স্বপ্নসৌধ র্নিমাণেতে অকাতরে জীবনদান,
উজ্জ্বল মহিমায় আত্মদান ঐশ্বর্যময় প্রস্হান
তারা কি পেলো প্রতিদানে জীবন বলিদান?
বিধবা মায়ের একমাত্র হারানো মানিক সন্তান
যুদ্ধে গেল মায়ের বারণ শুনলো না,
ভয় উৎকণ্ঠায় সময় কাটে চারিদিকে মৃত্যুখবর
যুদ্ধশেষে সবাই এলো সে শুধু ফিরলো না।
স্বাধীনতার পঞ্চাশ বছর মা এখনও বসে ভাবে
খোকা তার আসবে ফিরে সন্তর্পণে,
অন্ধ চোখটি ধরবে এসে পিছন থেকে চমক দিয়ে
ধরবে মুখটি আদুরে মা পরক্ষণে।
আমরা যারা স্বাধীন দেশে ইচ্ছেমতো মেলছি ডানা
লক্ষ বুকের রক্তঝরা সার্বভৌম দিন,
ছেলেহারা মা টি এখন কেমন আছেন জানি কি তা?
আমরা কি সব ভুলে গেছি স্বাধীনতার ঋণ?
(ব্যতিক্রমী পর্ব বিভাজন; স্বরবৃত্তে ত্রিপদী আঙ্গিকে ২৮ মাত্রায় লেখা কবিতা। মাত্রা: ৮+৮, ৮+৪; ৮+৮, ৮+৪। অন্ত্যমিল: কখগখ): ৩০/৯/২১; মিরপুর ডিওএইচএস।
May be an image of 1 person, flower, tree and outdoors

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..