1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

# ফিরিয়ে দাও >>>>>>>>>> পারভীন আকতার >>>>>>>>>>

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার
আজ আমি এক অন্য আমি
ফিরিয়ে দাও আমার
নিঃস্বার্থ আস্থা বিশ্বাস আমার গতকাল।
ফিরিয়ে দাও আমার শ্রাবণ বিকেল
হারানো স্মৃতির নীল জ্যোৎস্না।
তোমার শহরের অলিতে গলিতে
ছড়ানো ছিটানো আমার নিঃশব্দ প্রেমাবেগ।
খেয়ালী রাতের আহ্লাদে ভেসে বেড়ানো
আমার অলীক স্বপ্ন।
ফিরিয়ে দাও আমার
কবিতার খাতায় পরিশ্রান্ত বাক্য
চায়ের কাপে ডুবন্ত ভালোবাসার গল্প।
ফিরিয়ে দাও আমার
মোমবাতির মতো দাঁড়িয়ে থাকা আত্মা।
ফিরিয়ে দাও আমার
নিশিথ আঁধারে চুমুক দেয়া দৃষ্টি।
আজ আমি বড্ড ক্লান্ত,মুক্তি চাই
একাকীত্বের হাত থেকে।
অজশ্র জেগে থাকা রাতের নিস্প্রভ চাঁদ আমি!
আজ আমি এক অন্য আমি
এবার আমার মুক্তি নেবার পালা।
না, না আমি কোন সুইসাইড নোট লিখতে আসিনি,
এসেছি পিস্তলের আঘাতে
দুটি বিদীর্ণ বক্ষ ঝাঝরা করতে।
অতঃপর নিদ্রায় ঢলে পড়া দুটি আত্মার
মহামিলন ঘটাতে।
>>>>>>>>>>>>>>
 [ ১৪-০৭-২১ ]

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..