1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

\\ফেসবুক// = আফিয়া রুবি =

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২৪ বার

বাবা তোমার অনেক দূরে
ভাগ্য গুণে আসে?
মা নেই তো কি হয়েছে
আমি তোমার পাশে।
ভাইয়ের অভাব বোনের অভাব
নেই কি তোমার কাছে?
সব পাবে ভাই আমার কাছে
সকল উপায় আছে।
পাত্র-পাত্রীর সন্ধান চাও
সেসবও কি নেই?
পেয়ে যাবে আমার কাছেই
খুঁজবে তুমি যেই।
বউ দিচ্ছেনা একটু ঠাঁইও
ভাল্লাগছেনা কাজও?
ভালবাসি আমি তোমায়
গতকালও আজও।
স্বামী তোমার পরের বুকে
বলছে তোমার মেসো?
আমি তোমার সব হারা ধন
আমার বুকে এসো।
পুরান তোমার চাইনা আর
নতুন কিছু চাও?
আছে আমার অনেক আছে
দু’হাত ভরে নাও।
আসল নকল যাচাই করে
যেমন খুশি চলো
কপাল পুড়ে অবশেষে
দায় দিওনা বলো।
___________________
তারিখঃ ০৭ জুলাই, ২০২১
বিকেলঃ ৫:০০ ঘটিকা
শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।
May be an image of 1 person, standing and indoor

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..