1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

বিয়ে করলেন দীঘির নায়ক আসিফ ইমরোজ — সৈকত সাব্বির

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯৬ বার
 করোনাকালে অনেকটা গোপনেই পরিবারের হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে বিয়ে করলেন ‘তুমি আছ তুমি নেই’ ছবির নায়ক আসিফ ইমরোজ। গত শুক্রবার কনের বাড়ি টঙ্গীস্থ দত্তপাড়ায় বিয়েটি অনুষ্ঠিত হয়। কনের নাম রাফসানা আফরিন প্রত্যাশা। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে হেড অব একাউন্টস হিসেবে কর্মরত। কনের বাবা টঙ্গী পৌরসভার (বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশন) ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত জয়নাল আবেদীন। পাশাপাশি একজন সংস্কৃতি কর্মী হিসেবে টঙ্গীতে ব্যাপক সুনাম ছিল তার। অসংখ্য মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় তার হাতেগড়া একটি নাট্যদল রয়েছে।
খবর নিয়ে জানা যায়, তাদের পরিচয় ফেসবুকের মাধ্যমে। এরপর কিছুদিন কথা-বার্তা, দেখা-সাক্ষাৎ। পরে উভয় পারিবারের সম্মতিতে বিয়ে। উল্লেখ্য, আসিফ ইমরোজ ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। সেলিব্রেটি এই অনুষ্ঠানটি ২০০৯ সালে বিএফডিসি এবং এনটিভি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় তিনি ১ম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও বিভিন্ন গানের মডেল হিসেবেও তিনি কাজ করেছেন। এরপর ২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আসিফ ইমরোজ। ২০১৮ সালে রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ ও ড. এলা পরিচালিত ‘কাঁচা লঙ্কা’ ছবিতে অভিনয় করলেও তিনি আলোচিত হন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি ‘তুমি আছ তুমি নেই’ ছবিটিতে। এই ছবিতে তার নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। এটিই দীঘির প্রথম ছবি। যদিও ছবিটি তেমন সফলতা পায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ ফেব্রæয়ারী জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘প্রিয় ডট কম’ -এ প্রকাশিত  এক সাক্ষাৎকারে আসিফ ইমরোজকে রিলেশনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, “এখন একজনের সাথে চলছে। তবে নাম বলা যাবে না। সব কিছু যদি ঠিক থাকে, তাহলে তার সাথেই বিয়েটা হবে আশা করি।” তবে বিয়ে করা কনে ‘সেই একজন’ কিনা তা ঢাকার ডাক থেকে নিশ্চিত করা যায় নি।
২০১৭ সালে প্রিয় ডট কমে প্রকাশিত নায়ক আসিফ ইমরোজের সাক্ষাৎকারের লিঙ্ক :

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..