1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

# ছোটগল্প # জাত_বিসর্জন ### মিনা_শারমিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৬০১ বার

রামচরন দেশ ভ্রমনে বেরিয়েছেন। পদবীতে তিনি ঠাকুর। বংশে কুলীন। যাত্রাপথে ভোগ আর ত্যাগের জন্য তিনি বেছে নিচ্ছেন তার মত কুলীন বংশের খাবারঘর আর মলঘরকে। সেবারে হাঁটতে হাঁটতে রামচরন লোকালয় থেকে একটু দূরে চলে এলেন। জায়গাটির একপাশ দিয়ে বয়ে গেছে নদী এবং অন্যপাশে বন।
পথে পথে রামচরনের সাথে হঠাৎ দেখা হল এক পাগলের। ধুতি-পাঞ্জাবী পরা রামচরনকে দেখে আচমকাই পাগলটা তার গায়ে হাত দিয়ে দুটো টাকা চাইল। ঘটনার আকস্মিকতায় রামচরন চিৎকার করে বলতে লাগল,
–হে ভগবান, জাত গেলো! জাত গেলো!
কুলীনদের জাত গেলে তো চলে না। সামনেই ছিল নদী। রামচরন হাতের পুটলিটা নদীর পাড়ে রেখে শরীর থেকে জাত হারানো সমস্ত কাপড় খুলে ছুঁড়ে মারলেন একটু দূরে। তারপর জাত ফেরাতে নদীতে নামলেন।
পাগল কিন্তু রামচরনের পিছু ছাড়েনি। সে তাকে অনুসরন করতে করতে ততক্ষণে পাশেই একটা গাছের আবডালে এসে দাঁড়িয়েছে।
রামচরন যথারীতি কোমর পানিতে নেমে, শুন্যে নমস্কার করে কৃষ্ণ কৃষ্ণ জপতে জপতে শুদ্ধস্নান সারছেন।
স্নান সেরে ডাঙায় এসে তিনি দেখলেন তার পুটলিসহ ছুঁড়ে মারা পাঞ্জাবীটি পাগলের হাতে এবং ধুতিটি পাগলের নিজের কোমরে প্যাঁচানো। ধুতি পরার আগে পাগলটা অবশ্য তার পরনের ছেঁড়া প্যান্টটি মাটিতে ফেলে রেখেছিল।
রামচরন গর্জে উঠার ন্যায় কন্ঠ তুলল পাগলটার দিকে তাকিয়ে। পাগল ততক্ষণে রামচরনের পুটলিটা বগলদাবা করে দে ছুট।
রামচরন তো পড়লেন মহাবিপদে….শুদ্ধস্নানের দেহ তার পুরোই এখন নবজাতকের পোশাকে আবৃত।
চারপাশ তাকিয়ে রামচরন দ্রুত এলেন পাগলটার ফেলে যাওয়া ময়লা-ছেঁড়া প্যান্টটির কাছে।
কৃষ্ণ কৃষ্ণ জপতে জপতে সে আপাতত নবজাতকের পাপমুক্ত অংশটাকে আবৃত করতে ব্যস্ত।

24-04-2021
বি:দ্র: গল্পটি কোন ধর্মের প্রতি নুন্যতম আঘাত হানতে লেখা হয়নি। রূপক হিসেবে লেখা এ গল্পটি কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন..

One response to “# ছোটগল্প # জাত_বিসর্জন ### মিনা_শারমিন”

  1. Mina Sharmin Primary School Teacher says:

    ধন্যবাদ বাংলা মেইল নিউজ ডট কম।

Leave a Reply to Mina Sharmin Primary School Teacher Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..