1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

অচেনা বৈশাখ ### ফারহানা রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বার

আজকের দিনে তো বৈশাখী ঝড়
সব লণ্ডভণ্ড করে দেয়ার কথা,
রঙ বেরঙের বেলুনের আকাশমূখী চালচলন,
বাহারি পোশাকে বর্নিল সাজে
লাল সাদায় মাখামাখি ললনার…
আল্পনায়, সাজের ঘনঘটা থাকার কথা,
রমনার বটমূল বল,আর খোলামেলা প্রাঙন,
যত্রতত্র কুহক-কুহকীর, বাদ্যে,খাদ্যে,
জলে- ভাতে,জলপানে,আদরে, আবিরে
যাচ্ছেতাই তালগোল পাকিয়ে উর্বর মঞ্চ কাঁপানোর কথা।
কারো চোখে কেউ তার সর্বনাশ খোঁজার কথা,
কেউ আদুল গলায় বৈশাখী মেলায়
রঙিন শখের হাঁড়ি কেনার কথা।
ছিন্নমূল বস্তিবাসী, ছিটমহল,
সাধ্যমত নতুন পোশাকে সাজবার কথা,
চড়ামূল্যে ইলিশ কিনে ফ্যাশন করে
ক্যাপশন দেয়ার কথা,
নতুন বছর,নতুন হিসেব,পুরনো খদ্দের,
সাদরে হালখাতায় দাওয়াত দেয়ার কথা,
মাটির হাঁড়ি,মুড়ি,মুড়কি,হাতি ঘোড়া,
চরকিবাজি, বায়োস্কপে উঁকি দিয়ে
ছোট্ট বেলায় ফিরে যাওয়ার কথা!
কেউ জানেনা গতবারের বৈশাখে,
কী হতে চলেছে আগামীপথে,
আমরা হাজার বৈশাখী উৎসবে
মেতে উঠতে চাই,
আবারও গলা ছেড়ে পহেলা বৈশাখ কে বরণ
করতে চাই,
আমরা বাঙালি,আমরা বৈশাখের কাঙালি।।
(১ লা বৈশাখ,১৪২৭ বঙ্গাব্দ)।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..