1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

আয়রে ও- ঘুম 🖋 ফারুক নওয়াজ ————————————

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বার

বৃক্ষ ঘুমায়, পক্ষি ঘুমায়, হাওয়া ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম
আয়রে ঘুম– আয় না!
আয়রে ও-ঘুম– যেমন ঘুমায় পাহাড় নিশীথে
যেমন মাঠে শিশির পড়ে সর্ষে-তিসিতে..
যেমন ঘুমায় শীতের শহর মাঘের কুয়াশায়;
তেমন করে আমার চোখে আয়রে ও-ঘুম, আয়।
কাচপোকারা ঘুমায় যেমন ঝিল্লিরই গানে..
শুকতারাটা ঘুমায় যেমন চাঁদের শিথানে..
ডাহুক ঘুমায় বেতস-ঝোপে অলস দুপুরে..
ঘুম এসে যায় যেমন কুহুর পাতার নূপুরে..
মেঘের মাদল বাজলে শুধু ভেকরা ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম
আয়রে ঘুম,আয় না!
তুরমা ঘাসের মিষ্টি ওমে আসে ঝিঁঝির ঘুম..
জোনাক ঘুমায় শুকনো শিরীষ বাজলে ঝুমুর ঝুম
কাঠবিড়ালির আম্মা ঘুমায় ছায়ায় নিশিন্দার..
আমার চোখের ঘুম কেড়েছে কোন সে নদীর পার!
সাতআকাশের কোন মহাজন কাড়ল আমার নিঁদ
নিত্যি আমায় জাগিয়ে রাখে কোন শাহী মসজিদ?
কোন সাধনায় সারাটা রাত রই আমি নির্ঘুম..
আমার চোখে কে মেখে দেয় ঘুমহারা কুমকুম?
তেপান্তরের মাঠরা ঘুমায়, নিঝর ঘুমায় না..
আমার চোখে আয়রে ও-ঘুম,
আয়রে ঘুম– আয় না!
———————————-
ঢাকা : ০৫.০১.২০২১

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..