1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

একুশ অতঃপর – – – – – – – – ডাঃ ফিরোজ খান

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২০ বার
একুশের শানিত চেতনার ফসল
আমার স্বাধীকার
আমার গৌরব গাঁথা স্বাধীনতা।
অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি
সার্বভৌমত্বের গ্যারান্টি
আমার রাজনীতির অঙ্গীকার
স্বাধীনতার অলংকার একুশ
আজ বড় অসহায়।
হে একুশ তুমি প্রানের আবেগ না হয়ে
প্রতিরোধের বহ্নি শিখা হয়ে কেন আসো না!
তোমাকে নিয়ে আমার কতো স্বপ্ন
নগ্নপদে কতো প্রভাতফেরি
তুমি কেন কঠোর চেতনা নিয়ে জেগে উঠোনা!
ছিন্ন বসনে যখোন বসন্তীদের দেখি
জঠর জ্বালায় সন্তান বিক্রির দৃশ্য দেখি
নারীত্বের শেষ সম্বলটুকু যখোন
অহরহ আত্মসমর্পণ করে হায়েনার ধর্ষণে
তখনো তোমাকে বড় বেশি মনে পড়ে একুশ
শরীর শিউরে ওঠে
প্রাণ নিস্পন্দ হয়
যখন দেখি
প্রিয় মাতৃভূমি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন
লারমাদের দৌরাত্ম্য
বেরুবাড়ীর দাগ না শুকাতেই
এ কিসের ছোবল?
ফারাক্কার অভিশাপে যারা রিক্ত নিঃস্ব বুভুক্ষু
তাদের হৃদয়ের কঠোর যন্ত্রণার
বহ্নি শিখা হয়ে কেন এসো না একুশ?
হে একুশ তুমি কঠোর হও!
আমার অহংকার একুশ
তোমার অপমান
আমি সইতে পারি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..