1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

বিজয় ক্ষণে ### ডাঃ সাদিয়া আফরিন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৭ বার

 

বিজয় মানে,হৃদয় খুলে কবিতা লেখার মেলা

পতাকা উড়িয়ে, সবুজ মাঠে আনন্দেরই খেলা।
বিজয় মানে ডানা মেলে, পাখির উড়ে যাওয়া
নীল আকাশে, মনের রঙে, সুখ খুঁজে পাওয়া।
বিজয় মানে মিষ্টি সুবাসে, পুষ্পের কথা বলা
কল্পনার কুঞ্জ পেরিয়ে, স্বপ্নে পথ চলা।
বিজয় মানে নদীর জলে, ঢেউয়ের লুকোচুরি
কষ্ট ভুলে, দূর সীমানায়, উড়িয়ে বেড়াই ঘুড়ি।
বিজয় মানে রঙিন খামে, চিঠি লিখে দেয়া
ভালো লাগার সবপ্রকাশে, বিরতি যাবেনা নেয়া।
বিজয় মানে বৃষ্টির ছোঁয়ায়, মনটাকে ভেজানো
পবিত্রতার পথ ধরে জীবনকে সাজানো।
বিজয় মানে প্রিয় ক্যানভাসে, রংয়ের ঝর্ণাধারা
সারাদিন মেঠোপথ ঘুরে, আজ বাঁধনহারা।
বিজয় মানে শিউলীর বুকে, শিশির ফোঁটা গোনা
খেঁজুরের রসে, রাত পার করা,আড্ডার মাঝে হানা।
বিজয় মানে উল্লাসিত, সবার সারাটি প্রহর
ব্যস্ততার মাঝে থাকবে না,অপ্রিয় কোন ঘোর।
বিজয় মানে সবুজের মাঝে, লালের অবগাহন
এই বাংলাই জীবন সবার, এই বাংলাই মরণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..