1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার
জলপাই রঙের স্বাধীনতা মেনে নেয় না জাতি
এটা ইতিহাস —প্রচ্ছন্ন ইঙ্গিত নয়, সরাসরি, এ্যাকশন
এই বাঙালি রুখতে জানে, জলপাই বনের বাঘ
আর খাকি পোশাকের হায়েনাদের রুখে দিয়েছিল
নব্বই আছে, একাত্তর আছে, এ জাতির আছে উনসত্তর
ছেষট্টি ও বায়ান্নো আছে, সাতচল্লিশ আছে,
আছে পলাশীর আম্রকানন, আছে চর্যাপদ।
এ জাতি লড়াইয়ে মানে না হার, এ জাতি
প্রলয়ের মুখে ধ্বংস রুখে দাঁড়াতে জানে
সাগরের ঢেউকে কব্জা করে তুলে আনতে পারে লবন
আর মাটির অভ্যন্তর থেকে তুলে আনে খনিজ বিপ্লব।
তোমরা জানো, জলপাই রঙের স্বাধীনতা মানে না এ দেশ
অস্ত্রের মুখে পরাজয় স্বীকার করে না
রক্তে রঞ্জিত রাজপথের ইতিহাস এ দেশের হাজার বছরের
এ দেশের মানুষ চোখের কান্নাকে মুছে ফেলতে জানে
আগুনের বিপরীতে দাঁড়াতে জানে ভিসুভিয়াসের মতো
নক্ষত্র জুপিটার হাতে ধরে অবলীলায় ছুড়ে ফেলতে জানে
প্রতিরোধ করতে জানে সকল ষড়যন্ত্রের, এমনকি
ট্যাংকের সামনে পেতে দেওয়া বুক এই সাধারণ মানুষের।
জলপাই রঙের স্বাধীনতা মেনে নেয় না জাতি
জলপাই রঙের স্বাধীনতা মানবে না বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..