1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান –

চলো সেই গাঁয়ে – – – শিরীন আফরোজ রানী

  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৬৫৬ বার
মন বলে যাই চলে, দূরপাড়া গাঁয়ে
আঁকাবাঁকা মেঠো পথ যেথা আছে মায়ে।
ছায়া ঘেরা পাখি ডাকা হয় সেথা ভোর ,
রবিবলে খোকা খুকু খোলো সবে দোর।
ডাহুকের ডাক শুনি বনেরই মাঝে,
জোনাকিরা আলো দেয় সকাল ও সাঁঝে।
শান বাধাঁনো ঘাটেতে আলো দেবে চাঁদ,
গল্প শুনে শুনে তাই কেঁটে যাবে রাত।
গোধূলি বিকেল এসে দেবে হাতছানি
যাবি চল আ‌য় সাথে ‌মন জানাজানি।
খ্যাপলার জাল ফেলে ধরি কত মাছ
আম জাম কাঁঠালের কত আছে গাছ।
আছে স্নেহ আছে মায়া আছে প্রেম প্রীতি,
প্রাণে প্রাণে সুরে সুরে মিলনের গীতি।
কোকিলার কুহতানে মুখরিত বন
উলসিত মন মাঝে উচাটন মন।
বকুলের মালা গাঁথি প্রেমের মুকুর,
ছন্দ তুলে বাজে তাই পায়ের নুপুর।
টলমল দীঘি জলে পানকৌড়ি ডুব,
অপরূপ ধরণীটা দেখে থাকি চুপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..