1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

#একটি হারানো বিজ্ঞপ্তি – – – রেহানা পারভিন

  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার
আমার আমিকে হারিয়ে ফেলেছি, বহু বহু বছর আগে,
সেই আমিকে নতুন করে আজ ফিরে পেতে সাধ জাগে।
আমি হারিয়েছি শিশির ভেজা শিউলি গাছের তলে,
আমি হারিয়েছি শাপলা ফোটা পানা পুকুরের জলে।
আমি হারিয়েছি সাপুড়ের পিছে পাড়ায় ঘুরে ঘুরে,
আমি হারিয়েছি সাদা-কালো টিভির ছায়াছন্দের সুরে।
আমাকে পাবে এক্কাদোক্কা,কুতকুত খেলার কোটে,
আমাকে পাবে চারআনা-আটআনায় মায়ের আঁচলের খোঁটে।
আমাকে পাবে পুতুলের বিয়েতে কনের মায়ের সাজে,
আমাকে পাবে বনভোজনের গিন্নিপনার কাজে।
আমাকে খুঁজো মায়ের টেনে দেয়া টুকটুকে লাল গালে,
আমাকে খুঁজো ঘটিগরমঅলার ঘুঙুরের তালে তালে।
আমাকে খুঁজো গল্পের পাতায় পড়ার বইয়ের ফাঁকে,
আমাকে খুঁজো মরা ভৈরবের চিকন স্রোতের বাঁকে।
আমাকে খুঁজো কোনো বালিকার উষ্কখুষ্ক চুলে,
আমাকে খুঁজো লজ্জাবতীর গোলাপি রঙের ফুলে।
কোথাও না পেলে ভেবে নিও আমায় কোথাও পাবে না আর।
এমন করে খুঁজে খুঁজে তাকে জীবন বুঝি হবে পার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..