1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

কবিতা — আঁধার জীবন কলমে — অজয় চক্রবর্তী –

  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৫৩৮ বার
যতদূর মনে পড়ে তুমি বলেছিলে ভালবাসি।
‌ আমার শব্দ হয়তো তোমার হৃদয়কে স্পর্শ করেনি।
আমি তো সহস্রবার বলেছি তোমাকে ভালোবাসি ভালোবাসি।
তুমি বলেছিলে ভুলতে পারবে না আমাকে কোনদিন,
আমি বলেছিলাম আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
বলেছিলে তুমিও স্বপ্ন দেখো আমাকে নিয়ে।
আমি বলেছিলাম আমি স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।
তুমি আমাকে নিয়ে ভাবো, আমি ভাবনায় হারিয়ে যাই।
জানতে চেয়েছিলে আমি কতটুকু ভালবাসি?
আমি বলেছিলাম এক আকাশ, এক সমুদ্র।
আমার সযত্নে বোনা কল্পনার জাল গুলো,
একটু একটু করে ছিঁড়তে শুরু করলো তখন,
যখন আমাকে প্রতিদিন নিয়ম করে ভুলে যেতে থাকলে।
কৃষ্ণচূড়া আর পলাশে রাঙানো পাহাড় চূড়া আজ কেমন ধূসর লাগে।
হারিয়ে যাওয়ার মুহূর্তে জানতে চেয়েছিলাম
আমার সবকিছুই কি ভুল ছিল?
তুমি বাঁকা চোখে মৃদু হেসে বলেছিলে, কোন কিছুই সত্যি ছিল না।
আমার হৃদয়ের সব সত্যি হারিয়ে গেল।
কিন্তু মিথ্যাকে জাগ্রত করতে পারলাম না।
জীবনের সব অংক ভুল করে আজ আমি
দাঁড়িয়ে আছি খাদের কিনারায়।
এখন আর পূর্ণিমার চাঁদের আলোয় প্রাণ খুঁজে পাই না।
তাই সব আলো নিভিয়ে,
অন্ধকারকেই সঙ্গী করে নিলাম।
০৮ ১১ ২০২৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..