1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

আমি দেখিনি, তবে … – – – নাহার আলম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৭০ বার
হারাধনের গল্প শুনিনি আমি,
তবে জেনেছি তার ছেলে হারানোর তাপ;
রোদ্দুর হতে চাওয়া অমলকে দেখিনি আমি, তবে বুঝেছি তার আশা না পুরণের ভাপ।
বনলতাকে খুঁজিনি আমি, তবে
শীতল অনুভবে ছুঁয়েছি তার
এলোচুলের মিষ্টি ছাপ,
নীরাকে যাইনি খুঁজতে আমি, তবে
বুঝে নিয়েছি সুনীলের বেদনার মাপ।
আনা ফ্রাঙ্কের ডায়রিও পড়িনি
আমি, তবে নিবিড় মুগ্ধতায় ছুঁয়েছি তার
কচি আঙুলের হাহাকার;
কাস্ত্রো কিংবা গুয়েভারার দ্রোহও দেখিনি আমি, তবে বুঝেছি কতোটা
শাণিত ছিলো তাদের তলোয়ার!
নাঙ্গোলির জেদ ছুঁয়েছে আমায়,
যাইনি খুঁজতে তারেও আমি, তবে
রয়ে গ্যাছে সে আমার হৃদয়ে শতবার।
নবী মোহাম্মদ (সাঃ)কেও দেখিনি আমি,
তবে তাঁর বাণী পড়ে মুগ্ধ হয়েছি বারবার!
মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা,
গান্ধী কিংবা মার্টিন লুথার কিং–
দেখিনি তাদের একজনকেও আমি, তবুও মনে মনে প্রণাম করি শতশতবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..