1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

মৌন বারতা _________________________ ইভা আলমাস

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বার
কেউ আমাকে দেখেনা
প্রকৃতির সাথে বেড়েছে
বিস্তর দূরত্ব।
অদৃশ্য হবার স্বেচ্ছাচারিতায়
ব্যস্ত আমার অহংবোধ
নিয়তিও বধির বিনাশে ধাবমান আমায় গিলে ফেলতে উদ্যত!
প্লিজ আমাকে গ্রহণ করো।
বিরহ, তুমি যেখানেই যাও
মিলনের বারতাকে অস্বীকার করা তোমার কাজ নয়।
মানুষ বিরহ কাতর হলেও মিলনের মৌলিকতায় পূজো দেয় সকাল-সন্ধ্যা।
অন্তর শতধা বিভক্ত!
শামুকের খোলস ছেড়ে নিজেকে নিবিষ্ট করি শব্দে শূন্যে স্বভাবে,
প্রকৃতির ভূমিকায় মিশে যাই
অবশেষে স্থির হই একক একমাত্র তোমাতে।
তবুও অন্তরালে কী এক অস্থিরতার ঝড় বয়ে চলে!
ধুকে ধুকে আমি নিঃশেষ হতে চলেছি
মৌন বারতাটি দেখো
আমায় ধারণ করো, পূর্ণতা দাও
নিঃশব্দে কাঁদতে দাও
কাঁদতে চাই আরো বেশি করে
কাঁদতে দাও আমায়…
উত্তরা, ঢাকা।
৩১/৫/২০২১
May be an image of 1 person, flower and indoor

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..