1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান –

# পুতুল নাচ – – – তিতাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৬০ বার
মানুষ আজ
ধর্ম খায়, ধর্ম মাখে
ধর্মের স্নান,ধর্ম পরে
ধর্মের ষাঁড় মাঠে ছাড়ে
ধর্ম দিয়েই বিচার করে।
ধর্ম ভাঙে, ধর্ম গড়ে
ধর্ম বেচে, ধর্ম কেনে
ধর্মের তাস বাতাসে ওড়ে
ধর্মের নামে রক্ত ঝরে।
মনুষত্ব ধুলোয় মেশে
ঘুরছে সবাই ছদ্মবেশে
জাতের নামে বজ্জাতি সব
ধর্ম নিয়ে খেলা করে।
কবে এদের মান-হুঁশ হবে
ধর্মান্ধর হনন হবে
পাশার ঘুঁটি ভুলবে চাল
প্রেমের প্রদীপ জ্বলবে ঘরে।
কবে আবার জাগবে বিবেক
একই বৃন্তে কুসুম দুটি
ফুটবে… উঠবে নতুন রবি
নতুন আলো নতুন ভোরে ।
হিংসার আগুন নিভবে কবে?
পুতুল নাচ বন্ধ হবে
ধর্মের মুখোশ ছিঁড়বে কবে!!
মানুষ….
কবে আবার “মানুষ” হবে।।
May be a close-up of Titas Mandal

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..