1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান –

তবু সে ……………# নাসির উদ্দিন আহমদ #

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০৪ বার
সে এবং রোদ একসাথে হাসে
সে এবং জোছনা এক ঠোঁটে কথা কয়
মূলত ডিসেম্বর ডাকছে
জীবনের শেষ দিন হতে পালাতে পারে নি
কোন পাখি পতঙ্গ কিংবা মাছরাঙা মানুষ;
তবু এক ঝিল ভর্তি বাদামী নক্ষত্র
খই হয়ে ফুটে আছে
তার চুলের বিন্যাসে
সেও ভিজে রাতের অন্ধকারে
সেও নদীর পাড়ভাঙ্গা শব্দ নিয়ে পংক্তি সাজায়
সেও আকাশ ভাবনা ছেড়ে
প্রেমিকের হাত ছুঁয়ে দূরের আড়াল খোঁজে
সেও একদিন পাখি হয়ে ঘুরে আসে দূরের কানন
স্বপ্নে সেও বিলায় মুঠো ভর্তি চুম্বন;
কত রাত গলে যায়—তাকে ডাকে না জীবনানন্দ
ডাকে না আল মাহমুদ
নিবিড় গন্ধরাজ গায়ে তার মাখে না ঘ্রাণ
তবু সে সিঁড়ি ঘাটে বসে আলতা মাখে পায়
তবু সে ডিসেম্বরের কুয়াশার গান গায়।
৩০.৯.১৯/ দিল্লী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..