1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

ভুলেছি তোমায় (গীতিকবিতা) ……………আরেফিন শিমুল

  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৬১ বার
ভুলেছি তোমায় আমি
ভুলেছি সেই সে ফাগুন
মুছেছি শিমুল সিঁদুর
ভুলেছি তোমার মনের লাল, নীল, কালচে আগুন।
ভুলেছি শ্রাবণ আমি
মুছেছি চোখের জল
ভুলেছি বৃষ্টির ছোঁয়া
দেখি না ডানা মেলা পরিযায়ী মেঘের দল।
ভুলেছি ভাদর আমি
খুঁজি না সেই সে রোদ
শুকিয়েছে পদ্ম পুকুর
আসে না মনেতে আর পুরনো সেই প্রেম বোধ।
ভুলেছি অগ্রহায়ণ ভোর
ভুলেছি সেই সে হাসি
মিথ্যে আশার প্রলোভনে
বাজিয়েছ প্রাণ কাড়া যেই যাদুর বাঁশি।
ভুলেছি পৌষালী কাঁপন
ছিঁড়েছি সেই নকশীকাঁথা
ভুলেছি গল্প যত
ভালোবাসার খেলা করে করেছ অযথা।
ভুলেছি শুক্লা তিথি
ভিজিনা জ্যোৎস্না জলে
রাতজাগা স্মৃতি গুলো
ফেরারি হয়েও আর কাঁদে না কোন ছলে।
আমি ভুলেছি তোমায়, ভুলেছি তোমায়।
২৯ সেপ্টেম্বর ২০১৯
সন্ধ্যা :৬:৪০
কুমিল্লা।
May be a close-up of 1 person and standing

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..