1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান –

“রুপের কোনো রং হয় না রং দিয়ে কেউ রুপবতী হয় না” — পুষ্পিতা মিতু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৮২ বার
ফেসবুক থেকে প্রেম শুরু আমার।
দামি ক্যামেরায় তোলা, এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা!
আমি বারবার বলেছিলাম,আমি বাস্তবে রুপবতী নই। তবুও ছেলেটি বলেছিল,আমি তোমার রুপকে না তোমায় ভালোবাসি!
একদিন আমার রুপের যাচাই করতে ভিডিও কল করে, আমিও ভালবাসে এই জেনে নিঃসন্দেহে কল টা তুলি। কিন্তু দ্বিতীয় বার ওই নম্বরটা থেকে আর কল আসেনি।
আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়!
এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয়না এই কথাটার কতটা সত্যতা আছে?
তোমার মতন প্রেমিক’রাই হয়তো আমাদের বুঝিয়ে দেয়,রুপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সহজ,গুন দিয়ে নয়!
যতোই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাইনা কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়,বিশ্বাস করো অল্প হিংসে হয়! তখন মনে হয় যে এই সমাজে হয়ত সবথেকে রূপের চর্চা টাই বেশি হয়, যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি!
জামাকাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে, দোকানদার টাও প্রকাশ্যে বলে এই রং ফর্সাদের মানায় তুমি বরং অন্যকিছু দেখো!
শাড়ির ফাঁকে, ব্লাউজের ফাঁকে কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখ ভালো লাগনা!
আবার ফর্সা মেয়েদের পেট,পিঠ দেখে তারাই বলে “ক্রাশ খেয়েছি”!
চাকরির আগে সারারাত ঘুম আসতো না,বহু পরিশ্রমের পর চাকরিটা হলো তবু চোখের নিচের কালো দাগটা ঘুচলো না!
এক আসড়ে আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটা,চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো! তবু আমার দিকে কেউ ঘুরে তাকায়নি সেদিন। যোগ্যতা সেদিনও সৌন্দর্য্যের কাছে হেরে গেছিলো।
হয় হয় কষ্ট হয়,সে আপনারা বুঝবেন না!
আপনারা সৌন্দর্য শুধুই রং’এর ভিত্তিতেই করেন, মনের সুন্দর সাতটা রং কে আপনারা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাচ্ছেন আজও!
আসলে রুপবতী হতে যে শরীরের সব রং’ই যথেষ্ট!
পুনশ্চ: “রূপের কোনো রং হয়না,
রং দিয়ে কেউ রুপবতী হয়না”!☘️

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..