1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

জন্মমাসেই ওপারে যাবেন, জন্মবারে, সবসময় একথা বলতেন আমার দাদি — শাম্মি মারজিয়া

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৩৪ বার
শনিবারে এসেছি, শনিবারেই চলে যাবো।
ঠিকই এক শনিবার আমার সুস্থ, সুন্দর দাদি ভোরে উঠে ফজরের নামাজ পড়লেন, নাশতা করলেন, পাড়ায় ঘুরে সবার সাথে দেখা করেও এলেন। গোসল করলেন। কিছুক্ষণ বিশ্রামের জন্য বিছানায় হেলান দিলেন। এরপর দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে দেখা গেল অন্যভুবনে চলে গিয়েছেন দাদি।
তাঁর যাত্রা শান্তিরই ছিল কিন্তু এরপর থেকেই জন্মমাস এলে আমার মনটা যেন কেমন করে। দাদির সাথে আমার খুব মিল। চেহারা, গায়ের রং, শারিরিক গঠন, আচরণ এমনকি কন্ঠও দাদির মতো। খুব ভালোবাসতেন তিনি আমাকে। আমিও। তাঁর সাথে যত স্মৃতি, সবই এখনো খুব তাজা।
যদিও তাঁর মতো জন্মমাস বা বারে চলে যাবো সচেতনভাবে এমন ভাবনা কখনো আসেনি আমার মাথায়, তবু জন্মমাস এলেই সেই কেমন লাগা ভাবটা ফিরে আসে। হতেও পারে দাদির মতোই কোন এক বছরের জন্মমাসে চলে যাবো।
আমার বাবাও তো চলে গিয়েছেন তার জন্মমাস জুনে।
শুধুশুধু কেন বলছি এসব কথা!
সুদীর্ঘ জীবনের প্রতি কখনোই আসক্তি নেই আমার। পৃথিবীকে ভালোবাসি তবে পিছুটান বেঁধে রাখে না। জীবনকে যাপন করি টুকরো টুকরো আনন্দ খুঁজে নিয়ে। কষ্টের দাগ মুছে ফেলি। অপ্রাপ্তি আছে তবে অতৃপ্তি নেই। সবকিছুই সহজভাবে নিতে চেষ্টা করি। জন্মেছি যখন, যেতেও হবে। বেলাবেলি চলে যাওয়ারই ইচ্ছে। জন্মমাসে গেলেও মন্দ হয় না এমনকি জন্মদিনেও।
আজকের দিনটাতেই আমি পৃথিবীতে এসেছিলাম।
May be an image of 1 person and jewellery

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..