1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

# হ্মণিকের ভালবাসা – – – # সামিরা আক্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৬ বার
তার জন্যই আমি ছাদে উঠতাম। গাছে পানি দেবার নাম করে বসে থাকতাম। কিন্তু সে ছিলো নির্বিকার।চোখাচোখি হলেও চোখ নামিয়ে নিত। আমি তাকিয়ে থাকতাম বেহায়ার মত। বুঝতে চাইতাম তার ব্যাথা।কেন সে এমন? কেন চুপচাপ??
এখানে আমরা নতুন এসেছি। কোন এক ভদ্রলোক বাড়িটা বেঁচতেই বাবা কিনে নিলেন। বাবার ব্যবসার সুবিধার্থে।
ছাদে গিয়েই তাকে দেখেছিলাম। এক দৃষ্টিতে আমাদের ছাদের দিকে তাকিয়ে আছে। এরপর আর তাকাতে দেখিনি। আমাকে দেখেই কি তাকায় না সে?? ছেলেটা কি বুঝে না আমি তার মায়ায় পড়ে গেছি। তার জন্য বুকে চিন চিন ব্যাথা হয়।
কয়েক দিন ধরে ছেলেটা ছাঁদে আসে না। আমার খুব অভিমান হয়। এরপর এলে বলবো এই ছেলে আপনি রোজ ছাঁদে আসবেন। জানেন না আপনার জন্য আমি অপেক্ষা করি?
পরদিন সকালে মা ডেকে তুলে বললো ইতু জানিস পাশের বাসার ছেলেটা আত্নহত্যা করেছে? কি সুন্দর ছেলে। বাড়ির সবাই খুব কাঁদছে। আমাদের এই বাড়িতে আগে যারা থাকতো তাদের মেয়েকে না কি ভালবাসতো ছেলেটা। কিন্তু ছেলেরা তো হিন্দু এজন্য মেয়ের বাবা বাড়ি বেঁচে চলে গেছেন। তারপর থেকেই ছেলেটা না কি চুপচাপ। আহারে ওদের একটাই ছেলে। চল দেখতে যাবি?? একটু পর শশ্মানে নিয়ে যাবে।
মা আরও বকবক করছিলো। আমার হঠাৎ সব অন্ধকার লাগলো। যখন চোখ খুললাম তখন দুপুর গড়িয়েছে। মা কাঁদছিলো। বাবা আর ভাইয়া কিছু বলছিলো আমাকে।
আমার মাথায় তখন কয়েক টা শব্দ ঘুরছিল। পাশের ছাঁদ, আনমনা ছেলেটা, ভালবাসা, আত্মহত্যা, শশ্মান,আর আমার হ্মণিকের ভালবাসা।
আবারও চোখে অন্ধকার দেখছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..