1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

হয়তো আমি তোমায় চিনি” ————আব্দুছ ছালাম চৌধুরী

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৬৯ বার

হয়তো কথা বলবে না আর, হয়তো দেখা হবে না আর
আছে ভালোবাসাবাসি,
প্রকাশিত কিছু কবিতার গুচ্ছ,তোমার কাছে হয়তো তুচ্ছ—
———অবেলার হাসাহাসি।
হয়তো তুমি শরতের অনুকরণ,কিংবা শ্রাবণের বর্ষন
কিংবা আষাঢ়ী কদম ফুল,
এই যে আমি বহতা নদী,বহে যাচ্ছি নিরবধি
——–পাইনা একুল ওকুল।
ভেসে ভেসে যাচ্ছি হেসে,জানি না তা কোন্ বা দেশে
সাগর ঘেঁষে—
বাষ্পীয় হয়ে আবার উড়ি স্বর্গবাসে।
আবার ঝরি বর্ষা এলে,তোমার কোলে ওই উঠানে,
নূপুর ছুঁয়ে, যাই ভিজিয়ে,আলতা রাঙা চরণে।
বলো তুমি—
দাও যেতে দাও,ভালোবাসায় কেনো ঠেকাও
কোন্ বা অধিকারে,
বৃষ্টি ভেজা এইদিনে,পিছু পিছু কোন্ বা বনে, হাঁটো অতল গহ্বরে।
বলি সখি —
আয় ছুটে আয়,
উথাল-পাথাল ওই মোহনায়
অনুভবে আমায় পাবে,হয়তো মালা পরিয়ে নেবে —
এই সুবাদে রাঙ্গিয়ে দেবো, তোমার আঙ্গিনায়।
এও বলি—
একদিন আমি আন্দালিব হবো,
মুশল ধারে বৃষ্টি হয়ে, আঁকড়ে থাকবো বদনে,
অবলীলায় বলবো কথা,
ভুলিয়ে দেবো দুঃখ ব্যথা—বাহুডোরের আলিঙ্গনে।
রাত পোহালে,
পাপড়ি মেলে
দোল দুলুনি, ওই না পাশে, ওই না বাতায়নে,
প্রাতঃকালে ঘুমভাঙানি
কফির চুমুকে ছলছলানি
হাসির ছলে মান ভাঙানি, ওই না কুঞ্জবনে।
হয়তো আমি তোমায় চিনি, হয়তো আমি তোমায় চিনি—
২৭/৬/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন”
May be an image of 1 person and beard

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..