1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

স্বামীর অত্যাচারের স্বীকার এক নারী ### খাদিজা বেগম কান্তা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৩৮০ বার

কয়েকদিন আগে একটা বাসা দেখে এসেছিলাম। আজ গিয়েছিলাম সেই বাসাটা কনফার্ম করতে। কিন্তু সেই বাসাটায় যে বর্তমান ভাড়াটিয়া আছে তাকে দেখে আজ আমি চমকে উঠেছি। কেননা সেদিন যে গিয়েছিলাম ওইদিনও আমি তাকে সুস্থ শরীরে দেখে এসেছি, কিন্তু সে কথা বলার সময় একটুও হাসে নি। আর আজ দেখি তার চোখদুটো নীল হয়ে কোটরে বসে গেছে একটা চোখের ভেতর লাল। আমি ভেবেছি মহিলার চোখে কোনও অসুখ হয়েছে- আমি তার দিকে তাকিয়েই জিজ্ঞেস করেছি আপনার চোখে কি হয়েছে?

সে মুখটা নিচু করে বলে আমার স্বামী আমাকে মেরেছে!
আমি চমকে উঠি, মহিলার কাছে যাই বলি মানুষ এতটা অমানুষ হয় কি করে?
তখন সে শরীরের আরও অন্যান্য যখমগুলো আমার হাত টেনে নিয়ে দেখায় মাংসের মধ্যে দলা দলা চাকা হয়ে গেছে। চোখের উপরে ব্যান্ডেজ ওখানে ফেটে গিয়েছে।
আমি জিজ্ঞেস করলাম তার স্বামী কি করে? সে বললো, জগন্নাথ ভার্সিটিতে চাকুরি করে নাম আবদুল কাদের সিরাজুম মুনির। মহিলার নাম সাহিদা।
আমি জিজ্ঞেস করলাম এত মার খেয়ে এখনও পড়ে আছেন কেন? নারী নির্যাতনের মামলা কেন করেননি?
সে বললো- মামলা খেটে ছয়মাস পর বেরিয়ে এসে আমাকে খুন করবে সে আওয়ামীলীগের রাজনীতি করে।
আর বাপের বাড়ি যাই না আমার ছোট ছোট তিনটে বাচ্চা ওদের ছেড়ে আমি থাকব কি করে! তাছাড়াও আমার বাবা খুব গরিব।
মহিলা আমার হাত টেনে ধরে রেখে বসিয়ে তার দুঃখের গল্প করেছে সন্ধ্যা পর্যন্ত তার স্বামীর নাকি আরও দুইটে বউ আছে।
আমি ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি ভার্সিটির মতো একটা পবিত্র জায়গায় এমন জংলী জানোয়ারেরা ঘোরে কি করে! আর এমন জঘন্য কাজ করেও সেই স্বামী অনুতপ্ত না হয়ে সারাক্ষণ স্ত্রীকে হুমকি ধমকি ভয় দেখিয়ে যাচ্ছে-
বলি- দেশের আইন আদালত মানুষ সব কি মরে গেছে?

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..