চাকরি জীবনে এই একটা কাজ দিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচিত হতে পেরেছিলাম। কাজটা হল মোবাইল উদ্ধার। শুধুমাত্র রাজবাড়ী জেলার নয়, দেশের যেকোন প্রান্ত থেকে মোবাইল হারানোর জিডির কপি দিলে আমি চেষ্টা করে মোবাইল উদ্ধার করে দিতাম। সেই কল্যাণে যাদের মোবাইল উদ্ধার করে দিয়েছিলাম তারা এক প্রকার আমার ভক্ত হয়ে গিয়েছিল। কারো কারো সাথে আবার চমৎকার একটা সম্পর্ক হয়ে গিয়েছে, নিয়মিত যোগাযোগ রয়েছে এখনো। একটা সময় পর রাজবাড়ী জেলা পুলিশের একটা টিম কাজ করা শুরু করল তখনি আমার প্রচেষ্টাটা প্রাতিষ্ঠানিক রুপ পেল, তবে তখন আর রাজবাড়ীর বাইরের জিডির তেমন একটা কাজ করা হতনা। এই উদ্যোগের জন্য আমাকে অনেক প্যারা নিতে হয়েছে। ডিপার্টমেন্টের অনেকেই সমালোচনা করত, অনেকেই হিংসা করত, অনেকেই বাধাও দিয়েছিল। যাইহোক সবকিছু পেছনে ফেলে যতটুকু পেরেছি অন্যের জন্য কাজ করেছি।
কিন্তু রাজবাড়ী থেকে পোস্টিং হবার পর মোবাইল উদ্ধারের কাজটা পুরোপুরি বন্ধ করে দিতে হল, কারণ এখানে আমার এসাইনমেন্ট ভিন্ন। অনেকেই যোগাযোগ করত এই কাজের জন্য, কিন্তু দু:খিত বলা ছাড়া কোন উপায় ছিল না।
যাই হোক এবার একটা সুযোগ এসেছে, একটা মাধ্যমে এই কাজটা করা যাবে। আপনাদের যাদের মোবাইল হারিয়ে গেছে তারা জিডি করে কপিটা আমার মেসেঞ্জারে অথবা 01617304811 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনার হারানো মোবাইল উদ্ধারে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
Leave a Reply