1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

যেতে চাইলেই যেতে দিতে হয় ### অনন্যা জান্নাত©

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৬৯ বার

নতুন তোমাকে আজকাল বড্ড দূরের লাগে,
বড্ড দূরের,আপনার মনে হয় না,
কিছুতেই আর আপনার মনে হয় না।
কিংবা নতুন তোমাকে আগের মতো করে পেতে কিংবা ছুঁয়ে দেখবার সাধটাও আজ আর জাগে না।
কেনোনা নতুন তুমিতে নেই পুরনো সেই তুমিটার মায়াবী মাতাল ঘ্রাণ কিংবা মোহমায়া,
যে তুমিটা একদিন ছিল বড্ড বেশি আপনার,
বড্ডই বেশি আপনার।
নতুন তুমিকে আজকাল বড্ড দূরের লাগে,
বড্ড দূরের ।
আপনার মনে হয় না।
মনে হয় আমাদের মাঝে জেঁকে বসেছেে আজ শতবর্ষের দূরত্ব
যে দূরত্ব ক্রমশই হচ্ছে প্রকট হতে প্রকটতর।
মনে হচ্ছে আমরা আজ দুটি ভিন্ন গ্রহের
আলাদা আলাদা প্রাণী।
নতুন তুমিকে আজকাল আর আপনার মনে হয় না, মনে হয় কাছে থেকেও সে আজ যুগান্তরের দূরত্বে।
মন তার ক্রমশই যেনো হচ্ছে অন্য দিকে ধাবিত।
শত চেষ্টাতেও তারে আর বেঁধে রাখাই যাবে না কিছুতে কখনোই কোনোমতে।
তাই আর বেঁধে রাখিনি, আঁটকাইনি,
চলে যাবেই যখন তখন যাক না!
মন নেইই যখন একসাথে এক পথচলার
তখন আর তারে ক্ষণিকের তরে বেঁধে রেখে কীইবা হবে?কীই?
এই যে চেনা মানুষগুলো ক্রমে ক্রমে বদলে যাই এভাবেই
যে বদলগুলো আমরা সহজে মেনে নিতে পারি না,
কিংবা যে ব্যথাগুলোরে বলতে চেয়েও কেউরে কখনো বলতে পারি না,
নিভৃতেই লালন করে যাই গোটা পৃথিবীর অলক্ষ্যে,
সে ব্যথাগুলোরে হারিয়ে যাওয়া মানুষেরা কোনোদিন কখনোই উপলব্ধি করতে পারে না।
তারা কেবল চলে যাওয়াটাকেই সুখকর মনে করে,
মনে করে এটাই বুঝি সমস্ত ঝঞ্জাট থেকে চিরমুক্তির চিরকালীন সমাধান।
কিন্তু দিনশেষে দেখা যায় সুখের আশায় বেছে নেওয়া নতুন মানুষগুলোও তাদের কখনো সুখী করতে পারে নাহ।
এক ভয়াবহ পরিণতিতে,
পরিসমাপ্তিতে ছেড়ে যাওয়া মানুষগুলো তখন ধাবিত হয়।
তারপর তারাই আবার সেই পুরনো মানুষটার কাছেই ফিরতে চায়,
কিন্তু তখন আর ফেরার পথ থাকে না কোনো।
তাই যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়, রুখতে নেই।
চলে যেতে দিয়ে বোঝাতে হয়, বোঝাতে হয় গোটা একজীবন
নিজস্ব একটা বিশ্বস্ত আমির অভাব কী ভীষণ প্রকট,
কী অপূরণীয় অকল্পনীয় তার অনাদিকালের অমিয় অনন্ত শূন্যতা।
May be an image of অনন্যা জান্নাত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..