1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

#যারে_দেখতে_নারি_তার_চলন_বাঁকা – – – ফারজানা ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৭৫ বার
ঃ আরে, ও তো চাকরি করে। বাচ্চা সামলাবে কখন?
ঃ আরে, ও তো ঘরে বসে থাকে। আজকালকার দিনে কী করে বাচ্চা মানুষ করতে হয়, জানে নাকি?
ঃ চাকরি করা মেয়ে। আবেগ, ভালোবাসা কমই আছে এঁদের মধ্যে।
ঃ ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখে আর জীবনটাকে নাটক মনে করে। আবেগ যেন উথলে ওঠে!
ঃ চাকরি করা মেয়ে। মানুষের মুখের ওপর ঠাস ঠাস করে কথা শোনায়। বেয়াদব একেবারে…
ঃ ঘরে বসে বসে এক্কেবারে যা-তা হয়ে গেছে। লোকজনের সাথে স্মার্টলি দুটো কথাও বলতে পারে না। খ্যাত কোথাকার…
ঃ চাকরি করে? বুঝে গেছি। ও আর স্বামী-সন্তানের যত্ন নেবে কখন? নিজেকে নিয়েই তো ব্যস্ত সারাক্ষণ।
ঃ ঘরে বসে বসে নিজের কী আলুথালু অবস্থা করে রেখেছে! নিজের যত্নই নিতে জানে না, সে আবার স্বামী-সন্তানের যত্ন কী করবে?
ঃ চাকরি করছ, বেশ। কাজ শেষে ঘরে ফিরে আসলেই তো হয়। মার্কেট আর রেস্তোরাঁয় ঘুরতে হবে কেন? সংসারে একদম মন নেই।
ঃ সারাদিন ঘরে থাকলেই কী? সংসারে মন আছে নাকি? সারাক্ষণ মা আর বোনের সাথে ফোনে গুজুরগুজুর চলছেই।
ঃ চাকরি করছ তো সংসারের জন্যেই। এত ফালতু খরচ না করে, টাকাগুলো জমালেও তো পারো।
ঃ চাকরি তো করো না, তাহলে খামোখা এত ফালতু খরচ কেন করো? কয়দিন পর পর নতুন নতুন জামা বানানোর কী দরকার? অফিসে তো আর যাচ্ছ না যে এত কাপড় লাগবে। টাকাগুলো পানিতে না ফেলে জমানো শুরু করো।
ঃ মেয়ে চাকরি করছ, তাই টাকার এত গরম দেখাচ্ছ।
ঃ চাকরি তো করো না, টাকার মূল্য তুমি কী বুঝবে?
——
মোদ্দা কথা, নারী তুমি ঘর সামলাও বা অফিস, সব দোষ তোমারই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..