1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

মানুষ নক্ষত্রের মতো একা © © © অনন্যা জান্নাত

  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার
পাড়ি দিয়ে একসমুদ্র জীবন তারপর আমি জেনেছি মানুষ একা, আসলেই বড় একা!
তার নিজে ছাড়া নিজের আর কেউ নেই,
কেউই না!
জেনেছি জীবনের সহস্রভাগই পাড়ি দিতে হয় তার
রোগ-শোক জ্বরা-মৃত্যু কিংবা
দুঃখকে সঙ্গী করে একাকীই ;
দিনশেষে তাই আর কেউ পাশে থাকে না, কেউই না!
এই যে জীবন, পরিসমাপ্তিতে রয়েছে যার একরাশ
নিরেট নিখাদ শূন্যতা,
সেই জীবনকেই তো আমরা
টেনে নিয়ে বেড়াই,
টেনে নিয়ে বেড়াই কতো আনন্দ,
কতো রঙিন উচ্ছ্বাস,
কতো অপূর্ব তুমুল মোহনীয়তায় ;
প্রাপ্তির কলসি পূর্ণ করবার
ভীষণতর তীব্র আকাঙ্ক্ষায়!
অথচ সেই জীবন,
সেই জীবনই তো একদিন
দুম করে ফুরিয়ে যায়,
ফুরিয়ে যায় বেহিসেবে ফেলে রেখে
সমস্ত হিসেব-নিকেষ!
পড়ে থাকে কী নির্মম যাতনা,
কী নিদারুণ অপূর্ণতা,
কী দুঃসহ বিভীষিকাময়
ক্লান্তিকর করুণ দীর্ঘশ্বাস!
তারপরও জীবনের ঘোড়া খুঁজে খুঁজে মরে
কারো একান্ত আপন, আরাধ্য সান্নিধ্য;
নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা
কোনো স্বস্তিকর সুরক্ষিত
তুমুলতর এক প্রশান্তিময় যাপন!
খুঁজে মরে মায়াময় নিখাদ পরশ,
একান্ত আপনার কেউ ;
যারে ছুঁয়ে নিশ্চিত নির্ভার
কাটিয়ে দেওয়া যাবে,
কাটিয়ে দেওয়া যাবে
একটা বেপরোয়া বেহিসেবি জীবন
ভীষণতর নির্বিঘ্নেই!
পাশে থেকে বুঝে নেবে সমস্তটা,
বুক পেতে নেবে ব্যথার
খানিক ভাগ, খানিক ভাগ!
অথচ মানুষ বহুকাল একছাদ তলে
কাটাবার পরও থেকে যায় দূরত্বে;
বোঝা হয়ে ওঠে না কিছুতেই তার একে অন্যকে,
ভেতরে পড়ে থাকে তাই এক বিস্তর ব্যবধানের বিভেদ
সবার অলক্ষ্যেই!
নিজেকে সম্পূর্ণরুপে সঁপে দেওয়া যাবে এমন ভরসার
মানুষের দেখা তার আর মেলে না;
অন্যের ভেতর নিজের ছায়াকে দেখবার সাধ
এভাবে চিরকাল তার
অপূর্ণ, অপূর্ণই থেকে যায় আজীবন!
অতঃপর কোনো এক ভরা পূর্ণিমার রাতে
সে উপলব্ধি করে সহস্র মানুষের জনারণ্যে বাস করেও
মানুষ একা, ভীষণ রকমের একা;
নক্ষত্রের মতো একা!
আসলেই তার নিজে ছাড়া নিজেকে বলবার
কিংবা বুঝবার মতো জগতে আর কেউ নেই;
কেউ নেই, কেউ নেই, কেউ নেই;
নাহ কেউই তো নাহ!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..