1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

মানিয়ে নেয়ার নামই জীবন — # আলেয়া চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার
একদিন যার সাথে দুষ্টুমি না করলে
পুরো দিনটাই খারাপ যেতো,
একদিন যাকে না দেখলে একনজর
নিজেকে অন্ধ মনে হতো।
একদিন যাকে নিয়ে না ভাবলে
মনে কম্পন আসতো,
একদিন যার ফোন কল না এলে
অভিমানে গাল ফুলতো।
একদিন যার মেসেজ না এলে
সারা রাত জেঁগে কাটতো,
একদিন যার অনুপস্থিতিতে সারাক্ষণ
দুচোখ জলে ভাসতো।
একদিন যার নিঃশ্বাস অনুভব করতে
পনেরো ঘন্টা অপেক্ষায় রোজ,
একদিন যার ব্যস্ততার ভান অবহেলা
উপেক্ষা করেও নিতাম খোঁজ।
একদিন যার সাথে কথা না বললে
অক্সিজেনের অভাব পরতো,
একদিন যাকে ছাড়া জীবনটাই আমার
শূন্যতায় ভরে যেতো।
আজ পনেরো জুলাই পুরো ছয়টি মাস
কথাও হয়নি দেখাও হয়নি,
একদিন যাকে ছাড়া বাঁচবোনা মনে হতো
ছয় মাস বেঁচে আছি মরে যাইনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..