1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

মনব্যাকরণ — মুঃ নূরুল হুদা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭৩ বার

ধরতে ধরতে উড়ো-
জাহাজ চালক,
ধরতে পারে না ঘাস-
ফড়িং পালক;
নীলিমায় নীলে নীলে
মানুষবাবুই
বাসা বাঁধে খড়কুটো,
হাতে নেই সুঁই;
তুমিও ঘাসের শিশু
ঘাসের বাহানা,
মাটিতে বসতবাটি
পিঠে নেই ডানা;
তবুও ওড়ার খুব
বাসনা তোমার!
তুমি বুঝি বাল্মীকি,
প্রায়ান্ধ হোমার?
আদিকবি বকলম,
বলো, কিসে কম?
হৃদয়ের ভাষা জানে,
খোদার কসম।
সে ভাষায় লিখে রাখে
তোমার ঠিকানা,
নদী যায় বাঁকে বাঁকে
মোহনা অজানা।
জলস্থল নভোতল
দিগন্ত সচল,
জল চেনে জলভাষা
তরঙ্গ অটল।
জলে ও তরঙ্গে যদি
দেখা হয়ে যায়,
ডানাহীন উড়ে যাই
হাওয়ায় হাওয়ায়।
এভাবেই শিখে ফেলি
মনব্যাকরণ,
তোমার আমার মন
যদিএকমন
যদিএকমন
যদিএকমন
!
May be an image of prairie gentian

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..