1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

#বিষয় : মুখের ক্যান্সার বা Squamous Cell Carcinoma – – – ডাঃসুলতানা তানিয়া জাহান

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার

প্রতি মাসেই কয়েকজন রোগী পাই যাদের আয়ু ক্ষয় হয় নিজেদের ভুল সিদ্ধান্তের কারণেই। আজকের সকালটাও তেমন একজনকে নিয়ে।
#বিষয় : মুখের ক্যান্সার বা Squamous Cell Carcinoma.
#Risk_Factor : Betel Quid / পানসুপারী
অনেক ডাক্তার দেখিয়ে টেস্ট করাতে করাতে বেশ মোটা ফাইল। তবে একজনও এমবিবিএস / বিডিএস ডাক্তার দেখান নাই। বাঙালীরা আবার জন্মসূত্রেই ডাক্তার!
বয়স ৪৫ বছর। রোগী এসেছেন মুখে দুই মাসের ঘা নিয়ে। খুবই ব্যাথা , জ্বালাপোড়া আর দিন দিন হা ছোট হয়ে আসছে।
পান খাচ্ছেন ২৫ বছর ধরে। যেহেতু পেশায় নরসুন্দর বা চুল কাটেন। খদ্দরের শরীরের বা মুখের গন্ধ হতে বাঁচতেই ছোট বেলায় পান ধরেছিলেন। সেই পান আজ প্রাণ শক্তিই কমিয়ে দিল!
উনার এই রোগের নাম SQUAMOUS CELL CARCINOMA বা সোজা বাংলায় “মুখের ক্যান্সার”
ধীরে ধীরে হা আরো বন্ধ হয়ে আসবে। ব্যাথা বাড়বে। একসময় ঘা মুখের বাইরে ও গলায় ছড়িয়ে পড়বে। এভাবে করে একদিন ছটফট করতে করতে স্রষ্টার কাছে দ্রুত মৃত্যুই কামনা করবে।
রোগীর কোন আত্মীয় নেই। তাই উনাকেই বিষয়টা বলাটা বেশ কঠিন হলেও বলতে হলো।
এই রোগীদের জন্যে আমার হস্পিটালে এবং এমনকি প্রাইভেট চেম্বারেও সেবার দ্বার ফ্রি করে রাখি।
গত এক বছরে কক্সবাজারে মোট ৭ জন মুখের ক্যান্সারে আক্রান্ত রোগী সনাক্ত করেছি চেম্বার ও সরকারি হস্পিটালে। শেষ স্টেজে গিয়ে এই রোগের একমাত্র পরিণতি মৃত্যুই।
এদের মধ্যে এমন একজন বৃদ্ধা আছেন যাঁর মেয়ে এসে বলেছিলেন ” মায়ের মুখ পঁচে দূর্গন্ধে বাসায় থাকা যাচ্ছে না। শুধু আইভি স্যালাইন ছাড়া মুখে খাওয়ার পরিস্থিতি নাই। উনাকে একটু শান্তিতে মৃত্যু দেয়ার জন্যে কিছু করা যায় না , স্যার? “
সেদিন মেয়েটার আবেগঘন কঠিন সিদ্ধান্ত মূলত মাকে শান্তি দেয়াটাই ছিল। এমন ভয়াবহ পরিস্থিতি হতে বাঁচতে তামাক ও পান বিরোধী প্রচারণা অত্যন্ত জরুরী।
মুখে ঘা হলে দ্রুত ওরাল স্ক্রিনিং করেন। সুস্থ থাকেন। তামাক হতে বিরত থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..