1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

বাম পাঁজরের সন্তান // সালমা খানম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার
ভার ভার অন্ধকার!
এ কেমন নীল অন্ধকার?
এমন অন্ধকার কীভাবে নির্ণয় করবে বাইবেল?
আমার ডান পাঁজরে যে শিশু জন্মেছিলো, সেই হাবিলকে নিষিদ্ধ ইবলিশের প্ররোচনায় হত্যা করেছিলো আমারই বাম পাঁজরের সন্তান কাবিল।
ত্রিকালদশী কাক!
আপনি জানেন, এবার হাবিলকে হত্যা করতে
প্ররোচিত করেছে সেই নিষিদ্ধ ইবলিশ ; যে কিনা ক্ষমতার বলয়ে অবিরত তৈরি করে চলেছে
মানবের আদলে একেকটা রাক্ষস!
আমার সন্তানের নাম এবার আবরার।
তাকে পঁচিশ জন কাবিল মিলে হত্যা করেছে।
এবারও কি আমার পঁচিশজন সন্তানেরই
মৃত্যুদণ্ড কার্যকর করবেন, মহামান্য ?
কেন তবে মাকে দিলেন মমতার দহন নদী?
যদি মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করতেই হয়–
কার্যকর করুন আদিম শয়তান ইবলিশের মৃত্যদণ্ড! বাতিল করুন রাস্ট্র নামের অকার্যকর সিস্টেম;
যা শুধু দানবের নিরাপত্তা নিশ্চিত করে।
কেন বারবার আমার সন্তান কাবিলকেই দিতে হবে আত্মদান? মহামান্য! এ কেমন প্রমত্ত খেলা?
এ বিধ্বংসী খেলায় কেউ হারে না কেউ জেতে না– বারবার কাবিলের জননী হয়ে হেরে যায় একজন মা!
আদতে মা তো মা’-ই!
হাবিলকে হারানোর বেদনায় জননী ইভ যতটা পাথর, নির্বাক!
কাবিলকে হারিয়েও ততটাই বেদনার্ত মা হাওয়া, অবাক লাইলাক!
৯ ডিসেম্বর, ২০২১।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..