1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

বাঙালি মুসলমান – – – নুসরাত সুলতানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭৭ বার

শুনুন কমরেডগন আপনাদের বলছি;
আমি কখনো কোনো পীরকে গিয়ে বলিনি,
হুজুর আমার সোয়ামী আমারে
সোহাগ করে না,
আমারে একটা তাবিজ দেন।
কিম্বা বলিনি ছাওয়াল-পাওয়ালের মুখ
দেখবার চাই, পানি পড়া দেন, তাবিজ দেন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,
কোরান তেলাওয়াত করি,
লালন, নজরুল, ঠুমরি শুনি।
রবীন্দ্র সংগীতে, রুদ্র,জিব্রান,
নেরুদা, নজরুল এ প্রশ্রয় খুঁজে পাই।
প্রিয় বন্ধু কিম্বা প্রিয় ব্যক্তির সাথে টং ঘরে
নতুবা কফি-শপে চা-কফি পান করি।
সুখ-দুঃখ, বিপদ-আপদে স্রষ্টার কাছেই
সাহায্যে প্রার্থনা করি।
মোল্লা ভদ্রলোকরা বলছেন ;
আমি অধার্মিক, আমি বেলেল্লাপনা করি।
আর নাস্তিক ভদ্রলোকরা বলছেন ;
এ মেয়ে তো হিজাবধারী মৌলবাদী।
আসলে আমি আমার পূর্বপুরুষদের ন্যায়
বাঙালি মুসলমান।
আমার পূর্বপুরুষগন মসজিদে নামাজ
আদায় করেছেন, পূজা দর্শনে গিয়েছেন।
হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন।
তাইতো আপনাদের জানিয়ে রাখছি ভদ্রমহোদয়গণ;
বাঙালির হৃদয়ে ভাটিয়ালি -ভাওয়াইয়া, জারি-সারি
আবার ভোরের আযান সবই সযত্নে লালিত।
হাজার বছর ধরেই আমরা বাঙালি মুসলমান।
May be an image of 1 person and headscarf

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..