1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

ফ্রিলান্সিং থেকে যদি এত আয় করা যায় তাহলে দেশে এত বেকার কেন? ### জাকির হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১১৩৪ বার
“ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়!” কথাটা শুনতে খুব ভাল লাগে, তাই না? কিন্তু, তাহলে সবাই কেন লাখ লাখ টাকা রোজগার করতে পারে না? চলুন, বিষয়টির একটু গভীর থেকে ঘুরে আসি।
প্রথমত, আমাদের একটি সমস্যা আছে। তবে ঠিক সমস্যা বলব কিনা জানিনা, ব্যাপারটা হচ্ছে আমরা খুব শর্টকাট রাস্তাতে বড় হতে চাই।
দ্বিতীয়ত, আমরা কোন কিছু ভালোভাবে না বুঝে শুনেই সে বিষয়টা সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করি।
তৃতীয়ত, আমাদের ধৈর্য্য খুবই কম। আর আমরা কোন কিছুর প্রতি লেগে থাকার মত মানসিকতা নিয়ে কাজ করি না। আজ করব, তো কাল সফল হব— এটাই যেন আমাদের চিন্তাভাবনা।
চতুর্থত, আমরা কখনোই দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর হতে চেষ্টা করি না। আমরা তথাকথিত জিপিএ ফাইভ ব্যাপারটাতেই খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অবশ্য এখানে আমাদের চাইতে আমাদের শিক্ষাব্যবস্থা, আমাদের বাবা-মার ধ্যান-ধারণা, প্রতিবেশীদের অমুকের ছেলে ভালো করেছে তোমার ছেলে কেন করেনি? এই ব্যাপারটাই বেশি কাজ করে।
পঞ্চমত, আমরা কখনোই কোনো দক্ষতা অর্জন করার জন্য খরচ করতে চাই না। আমরা শুধু খরচ করতে পছন্দ করি জিপিএ-5 পাওয়ার জন্য, সকাল থেকে সন্ধ্যা শুধু জিপিএ-5।
ষষ্ঠত, জীবনের যে বয়সে আমরা দক্ষতা অর্জন করব সে বয়সটা পার হয়ে যায় জিপিএ-5 পাওয়ার পেছনে। আর যখন পরিবার-পরিজনদের দায়িত্ব নেওয়ার সময় আসে তখন বুঝি দক্ষতা আমার এখনো তৈরি হয়নি। তাই তথাকথিত চাকরির পেছনে ছুটি আর হতাশ হই।
সপ্তমত, আমাদের সঠিক পথ দেখাবার মানুষের বড়ই অভাব। আমাদেরকে ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় পড়াশোনা করো, জিপিএ-5 পাও, আর ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার হও , তা না হলে জীবনটা তো ষোল আনাই মিছে!
অষ্টমত, ইংরেজির নাম শুনলে তো আমাদের গায়ে জ্বর চলে আসে। সতেরো -আঠারো বছর পড়ালেখা জীবন শেষ করেও দুটো ইংরেজি কথা বলা অথবা দুটো ইংরেজি শব্দ সুন্দরভাবে গুছিয়ে লেখা আমাদের দ্বারা হয় না। কিন্তু ইংরেজ একটি ভাষা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র এক বছর কেউ যদি প্রাণপণ লেগে থাকে, তবে ইংরেজদের চেয়ে কোন অংশে খারাপ ইংরেজি ভাষায় সে কথা বলবে না।
এগুলোই মোটামুটি কারণ, এছাড়া আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা ফ্রিল্যান্সিং পেশায় টাকা রোজগার করতে পারার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে বেকারের অভাব নেই। আমরা কখনোই ফ্রিল্যান্সিং-এর মত কঠিন পেশায় দক্ষ ফ্রিল্যান্সারদের পাশে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে পারি না। তখন ৯টা-৫টা চাকরি, ১৫-২০ হাজার টাকা বেতন, মধ্যবিত্ত জীবন যাপন, এটাই আমাদের জীবনের প্রতিদিনকার রুটিন হয়ে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..