1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

পুরুষ মানে… — সুমী ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৮৬ বার
পুরুষ মানে সৃষ্টির প্রথম
আদম(আঃ) তাহার নাম
সত্যি কারের পুরুষের
কখনো হয় না বিধিবাম।
পুরুষ মানে সাহাবায়ে কেরাম
ভক্ত রাসুল গণের
বর্তমানেও অনেক পুরুষ
আছে এমন মনের।
পুরুষ মানে তাবেদ তাবেয়ী
অলি আউলিয়া বুজুর্গ
সহীহ্ শুদ্ধ আলেম গণ।
দেশ ও জাতির গর্ব।
পুরুষ মানে মায়ের কোলে
নবজাতক শিশু
পুরুষ মানে ঈসা নবী
খ্রীস্ট ধর্মের যীশু।
পুরুষ মানে ছোট্ট শিশু
বোনের খেলার সঙ্গী
বোনের মুখে হাসি ফোঁটাতে
করে নানান ভঙ্গি।
পুরুষ মানে রহমত স্বরুপ
বোনের জন্য ভাই
ভাই বোনের রক্তের বাঁধন
যাঁর তুলনা নাই।
পুরুষ মানে পরম বন্ধু
বিপদে যে পাশে থাকে
বন্ধুর জন্য অনেক বন্ধু
জীবন বাজি রাখে।
পুরুষ মানে যখন প্রেমীক
ভালোবাসার সৃষ্টি
ভালোবাসার পরিণয়ে তখন
হয় যে শুভদৃষ্টি।
পুরুষ মানেই নয় তো কেবল
নোংরা কূ দৃষ্টি
স্বামী স্ত্রীর মধুর মিলন
বিধাতার সৃষ্টি।
পুরুষ মানে নারীর হাত ধরে
জীবনের পথ চলা
পুরুষ মানে যাঁর বুকে মাথা রেখে
স্বস্তির নিঃশ্বাস ফেলা।
পুরুষ মানে মায়ের ভাই
আবদার যার বাড়ি
মামা ভাগ্নির সম্পর্ক
মিষ্টি মধুর ভারী।
পুরুষ মানে বাবার ভাই
যাকে চাচা বলি
চাচা বলে ভাতিজি আমার
বংশের ফুল কলি।
পুরুষ মানে নানুও হয়
আছে আমার জানা
পুরুষ মানে দাদুর কথা
বলতে নেই মানা।
পুরুষ মানে আদর্শ শিক্ষক
করেন শিক্ষা দান
তাইতো আমরা শিক্ষকদের
করি অধিক সম্মান।
পুরুষ মানে সৎ ডাক্তার
করেন রোগীর সেবা
ডাক্তার বিনে এই কাজটা
করবেই বা কেবা।
পুরুষ মানেই নয় তো কেবল
হিংস্র বাঘের থাবা
পুরুষ মানে পরম স্নেহ
আদর্শবান বাবা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..