1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

পরীমনির জন্য এলিজি ———————– ফারুক নওয়াজ ———————————————————–

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩০০ বার

কোন নদীঘেঁষা কোন পাখিডাকা
কোন তরুঘেরা গেহে..
জন্ম নিলো সে পুতুল-বালিকা
সোনালি আবেশ দেহে!..
নাম রাখা হলো ‘রাতের সূর্য’, ডাকনাম হলো স্মৃতি
নানু ডাকে তাকে পরীবানু বলে
রূপের এমনই রীতি!
হাসিখুশি মেয়ে রূপের আলোয়
সারাবাড়ি রাখে ভরে..
ঘরের আঁধার এতো রূপ তার
রাখতে পারে না ধরে।..
কী করে থামাবে নিয়তির খেলা, খণ্ডাবে বিধিলেখা?
জননী হারিয়ে পিতাহীন মেয়ে হয়ে যায় খুবই একা।
ঠাইঁ হলো শেষে নানার বাড়িতে শৈশবে পেল দাগা
রূপের কারণে কিশোরী না হতে
শুরু হলো চোখে লাগা।
পরাগ ছড়িয়ে ফুটতে ফুটতে হয়ে ওঠে ফুরুফুরু
স্মৃতির ভেতরে হলো যে কীএক
প্রীতির আবেগ শুরু।
সেই আবেগের নিয়মের স্রোতে
গেল সে হঠাত ভেসে–
পুলকিত হিয়া প্রীতির বাঁধনে
আরেক হিয়াতে মেশে।
রাতের সূর্য– ‘শামসুন’ গেল দিনের আলোতে মিশে
গেঁয়োজীবনের সুর ছিঁড়ে পাখি
হারিয়ে ফেলল দিশে।
মেকি শহরের রঙের স্বপন হাতছানি দিলো তাকে
সুখের নেশায় রূপের পাখিনি
জড়ালো কুহকপাঁকে।..
স্মৃতি নাম তার বিস্মৃত হয়ে– হয়ে ওঠে পরীমনি–
নতুন নামের জাদুর আবেশে পেলো সে টাকার খনি।
মেকি স্বর্গের নীলতটিনীতে ভাসে পরী ডানা তুলে–
চিচিংফাঁকের মন্ত্রে সোনার দরোজাটা যায় খুলে।
গেঁয়োস্মৃতি ভুলে পরী উঠে দুলে
শতমাতালের সাথে..
সুখে ভরভর নদী তোলপাড় ঊর্মির সংঘাতে।..
‘আপনা মাংশে হরিণা বৈরী’ পরীর কী দোষ বলো
শতশয়তান ছোটে তার দিকে
চোখ করে টলোমলো!
হায় পরী শেষে এত সুখ আর
রাখতে পারে না বেঁধে..
নিয়মের ফেরে ধরা পড়ে গিয়ে
জেলে বসে মরে কেঁদে।
হায়রে আইন, অন্ধকানুন– পরীদেরই শুধু চেনে
তারা থাকে চামে যারা স্মৃতিদের
কোটি দিরহামে কেনে।
যারা স্মৃতিদের পরী করে তোলে
রূপের লোলুভ নেশায়–
যারা পরীদের পেলব জীবনে
বিষের পারদ মেশায়–
যারা রাতারাতি হয়ে ওঠে রাজা
রাষ্ট্রের টাকা মেরে–
যারা অপরাধ করেও বেড়ায়
বীরবেশে মাজা নেড়ে–
তাদের বেলায় রাষ্ট্র উদাস, আইন অন্ধ থাকে;
পরীদের সাথে খেলাশেষে ওরা
পরীদেরি বেঁধে রাখে!
পরী তুমি নারী; তারপর যদি হও মোহনীয়া রূপে
চতুর সমাজ ভোগ করে শেষে
তোমাকে ফেলবে কূপে!
অযথাই তুমি পরী হতে গেলে
হায় বোকা মেয়ে স্মৃতি–
বুঝলে না তুমি নারীর শাসনও নরের সংস্কৃতি!
————————–
ঢাকা> ০৬.০৮.২০২১
May be a close-up of 1 person and sky

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..