1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

# নেশাখোর # তারছেঁড়া # – – – তৈয়বা_মনির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৮৭ বার
তুমি পাগল
তুমি নেশাখোর
তুমি অস্থির
তুমি দাম্ভিক
তুমি অভদ্র
তুমি উগ্র
তুমি ভাঙ্গার কারিগর
তুমি উশৃঙ্খল
তুমি এমন কেন?
কেন এমন উন্মাদ তুমি?
হা-হা-হা তুমিও! তুমিও তাদের দলে!
তাদের মতো করেই আমাকে ভুল বুঝলে?
তুমিও!
হা, আমি পাগল
কারণ আমি অসম্পূর্ণ
হা, আমি নেশাখোর
কারণ সম্পূর্ণ হওয়ার নেশা আমাকে প্রতিনিয়ত চুরমার করে দেয়
আমি নেশায় বুধ হয়ে থাকি, উল্টা-পাল্টা বকি,কারণ আমি আসক্ত
কিন্তু তোমাদের চেনা মাদকে আমি আসক্ত নই
কোন পানীয়, ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন কিংবা নিকোটিনের ধোঁয়ায় আসক্ত নই
আমি তোমাদের পরিচিত নেশা জাতীয় দ্রব্যে আসক্ত নই
আমি নারী-পুরুষের প্রেমে কিংবা কোনরকম যৌনতায় আসক্ত নই
তবুও আমি নেশায় বুধ হয়ে থাকি, সম্পূর্ণ হওয়ার নেশায়
আমি প্রতিনিয়ত গোলকধাঁধার ভেতর থেকে নিজেকে টেনে-হিচঁড়ে বের করে আনতে চাই
আবারো সেই গোলকধাঁধার মাঝেই সম্পূর্ণরূপে হারাতে চাই।
আমি অস্থির
কারণ আমি আধাঁরের বুকে আলো প্রস্ফূরনের উদ্দেশ্য জানতে চাই
আমি শক্তি বিভাজনে ক্রিয়া-বিক্রিয়ার প্রতিটি ক্ষণকে সূক্ষ্মানুসূক্ষ্মভাবে অনুভবে ধরতে চাই
আমি খন্ডিত শক্তির পূর্ব পরিচয় জানতে চাই
খন্ডিত শক্তির মাঝে সম্পূর্ণ শক্তির প্রকাশ-বিকাশ ও সৌন্দর্য দেখতে চাই
সম্পূর্ণ শক্তিতে বিলীন হতে চাই।
আমি দাম্ভিক
কারণ আমি আমার অন্তনিহিত শক্তির ক্রিয়া-বিক্রিয়া, বিভাজন, গতিবিধি ও ক্রমবিকাশ দেখার নেশায় বুধ হয়ে থাকি
তাই তোমাদের ডাকে সাড়া দিতে পারি না
তোমাদের রঙ্গমেলায় মেকি হাসি হাসতে পারি না
আমার অভদ্রতা, উগ্রতা ও উশৃঙ্খলতার পেছনেও সেই একই কারণ বিদ্যমান
আমার মধ্যে নিয়ম-নীতির বালাই নেই কারণ সম্পূর্ণ হওয়ার নেশা আমাকে সবকিছু ভুলিয়ে দেয়
এবার তুমি নতুন করে ভেবে দেখো –
ভালোবাসতে পারবে কি আমায়?
হাত দুটি ধরে রাখতে পারবে কি চিরদিনের জন্য?
ধারণ করতে পারবে কি আমার নেশাগুলোকে?
যদি পারো, তবে হাত দুটি শক্ত করে ধরো
স্রোতের বিপরীতে আমাদের গন্তব্য ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..