নেকড়ে শিয়াল – – – – আব্দুছ ছালাম চৌধুরী
-
আপডেট টাইম :
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
-
৪৩৪
বার
এক যে ছিলো নেকড়ে শেয়াল
অন্ন ছাড়া গেলো যে কাল—
আজ আর পারছে নে,
গর্ত বসে কাঁদে বাচ্চা
কোথায় গেলো দোস্ত সাচ্চা
পথটা বাতলে দে।
অন্ধকারে হেঁটে হেঁটে
জিভটা দিয়ে মুখটা চেটে
ভাবছে কি যে শীত্,
সাহস করে ঢুকলো ঘরে
দেখতে পেলো মুরগী মরে
টেবিলেতে চিৎ।
ধরবো বলে মুখ বাড়াতে
কুকুর এসে চায় তাড়াতে
করে যে ঘেউ-ঘেউ,
কামড় মেরে মুরগী ধরে
লাফ দিয়ে সে গেলো সরে
দেখলো না আর কেউ।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply