1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার

ছোট্ট একজীবনে চলতে চলতে আমরা ভালো-মন্দ, সুন্দর ও বিভৎস অনেক কিছুর মুখোমুখি হচ্ছি প্রতিদিনই ।কিছুতে হাসি আর কিছুতে কান্না ।
নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে ।নগরীর অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিকের ৩ নাম্বার রোডে বৃদ্ধাশ্রমটি ।মোট ৭৬ জন অসহায় বাবা-মায়ের ঠাঁই হয়েছে এই বৃদ্ধাশ্রমে ।মানুষের দান ও সহযোগিতায় চলছে বৃদ্ধাশ্রমটি ।
আমাদের কাছে পেয়ে উনারা খুব খুশি হয়েছেন ।ভীষণ মায়াবী কিছু সময় কাটালাম উনাদের সাথে ।
আমরা উনাদের জন্য নিয়েছি রোজার শুকনা ইফতার সামগ্রী ।আরো ছিলো মিষ্টি এবং বিস্কুট ।উনাদের জন্য সামান্য সহযোগিতা করতে পেরে আমাদের ভালো লাগলো ।কেউ কেউ আম্মু বলে অধীর আগ্রহে কথা বলছিলো , কেউ কেউ আবার একটু চুপচাপ ছিলো । উনাদের মনের যন্ত্রণা একমাত্র সৃষ্টিকর্তা আর উনারাই জানে । আমরা এবং আমাদের মতো আরো অনেকে উনাদের মুখে হাসি দেখার চেষ্টা করছি ।মহান সৃষ্টিকর্তা আমাদের এমন আরো অনেক অনেক মহৎ কাজ করার সুযোগ দিবেন এই আশা মনে ।
এভাবে বিভিন্ন সংগঠন এবং সমাজের ধনী ব্যক্তিরা যদি আরো বেশি বেশি খেয়াল দেয় মানবসেবায় , তাহলে শুধু এই বৃদ্ধাশ্রম না এরকম দানে চলা এতিমখানা ও বৃদ্ধাশ্রমের সবাই আরো বেশি বেশি উপকৃত হবে ।
একটাই জীবন ।সাধ্যমত সবাই অন্যের উপকার এবং মানবসেবাতে চলুক জীবন ।
মহান রাব্বুল আলামীন আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর জীবন দান করুক ।
আমিন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..