1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

# নতুন_বইয়ের_খবর_বইমেলার_বই – – – বই – শকুন্তলা বোর্ডিং – – – – লেখক- তাসনীম সাদিয়া সুহানা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৮ বার

Open photo
লেখক পরিচিতি নাম- তাসনীম সাদিয়া সুহানা। খুব অল্প বয়স থেকে ঘটে যাওয়া দৈনিক ঘটনাগুলো নিজের মত করে ডায়েরির কিংবা লেখার খাতায় ছোট ছোট করে লিখে রাখতে ভালোবাসতাম । সেই থেকে লেখা লিখির অভ্যাস । নিজেকে গল্প বলার মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি । গল্প বলার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ছোট গল্প, কবিতা আর উপন্যাস । মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্প গুলোকে তুলে ধরার চেষ্টা করি অনবরত । সে চেষ্টার সফলতা হিসেবে স্কুল কলেজের ম্যাগাজিন গুলোতে লেখা ছাপা হলেও বড় আকারে প্রথম সফলতা আসে ২০১৯ এর একুশে বই মেলায়, পাঠাগার প্রকাশনী থেকে প্রকাশিত “দুই দুগুনে চার “ গল্প সমগ্রে নিজের লেখা একটি গল্প অন্তর্ভুক্ত হয়ে। এরপর বাংলার প্রকাশন থেকে প্রকাশিত কবিতা সংকলনে ছাপা হয় কবিতা । সেই থেকে নব উদ্যমে নতুন কিছু সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি পরিবারের সম্পর্কের বিভিন্ন দিকগুলো নিয়ে বৃহৎ আকারে ২০১৯ সালে রচনা করি প্রথম উপন্যাস “বিনি সুতার টানে” । বলার চেষ্টা করি মানুষের জীবনের নানা উত্থান পতন আর উন্মোচনের চেষ্টা করি কখনো কখনো জীবনের সাথে জড়িত রহস্যকে। যা ২০২০ সালের একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ২০২১ সালে একই প্রকশনী থেকে বের হয় আমার আরেকটি সমকালীন উপন্যাস- খাঁচা। এছাড়া ২০২০ ও ২০২১ একুশে বই মেলায় অসংখ্য গল্প ও কবিতা সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়। ২০২২ সালে এশিয়া পাবলিকেশনের ব্যানারে অনুজ প্রকাশন থেকে প্রকাশিত হয় আমার প্রথম একক গল্প গ্রন্থ -‘শব্দ’। জন্ম থেকে বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে জড়িয়ে পরি লেখা লেখির এই জগৎটাতে । গল্প সেতো গল্প নয় জীবনেরও কথা কয় এই নশ্বর জীবনে গল্পরাই কেবল হয়ে থাকে অবিনশ্বর। এই বিশ্বাস নিয়ে লিখে যেতে চাই আরো অনেক গল্প কবিতা আর উপন্যাস । বেঁচে থাকতে চাই মানুষের মনে। আর তার জন্য পাঠকের দোয়া আর ভালবাসা কাম্য ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..