1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

তোমার নামেই প্রার্থনা আজ __________নাজনীন নাহার

  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার

শুভ জন্মদিন নাজনীন। তোমার জন্য আমার ভালোবাসার অর্ঘ্য। তুমি এমনই থেকো প্রিয়। তুমি সত্যের মহাগ্রন্থে তোমাকে রচো। তুমি বিশুদ্ধ বোধের বিশ্বাস ও সম্মানে বাঁচো। তুমি অসত্যকে হারিয়ে দিয়ে তোমার তুমিকে সাধো।তুমি সৃষ্টিকর্তার অসীম রহমতে থাকো।
তোমার নামেই প্রার্থনা আজ
__________🖌️নাজনীন নাহার
০৭.১১.২০২১
তোমার নামেই প্রার্থনা আজ,
সেজেছে তোমার নামেই সব।
তোমার জন্ম তিথিতে আজি,
সৃষ্টিতে মেতেছেন রব।
ঘুমটা সকলের তোমার নামেই ভাঙল,
দিনটা আজিকে তোমার নামেই রাঙল।
ফুলটা আজ তোমার তরেই ফুটল,
রোদেরা আজ তোমার হয়েই রইল।
সবুজ ওই পাতার বুকে তুমি,
তোমার ওই ঠোঁটের হাসি চুমি।
সময়টার নাম হলো আজ শুভ,
জন্মদিন আজ তোমার;
এ সত্যটা যে ধ্রুব।
বাতাসে তাই কাঠ গোলাপের মায়া,
মেঘেদের আদুরে আদুরে ছায়া।
তোমাকে দেখবে বলে আকাশ,
নীলেদের শত প্রণয়ের আশ।
তোমার কপালে চুমু চন্দ্রিমার,
তোমার অধরে প্রণয় খেলে হাওয়ার।
তোমার হাসির রোদ্দুরে স্বর্গ,
তুমি আলোকিত করে যাও মর্ত্য।
তোমার চোখের আয়ুতে কোটি স্বপ্ন,
তোমার আঙুল বুনছে পৃথিবীর রত্ন।
তোমার তুলনা শুধু তুমি আর তুমির,
তুমি শান্তির ওয়েসিস যেন মরুভূমির।
তুমি ডুবে থাকো সু-সৃষ্টির মোহনায়,
তুমি রচে যাও তোমার শ্রেষ্ট মহিমায়।
তুমি স্রষ্টাতে করো সদা সমর্পণ প্রিয়,
সদা ধৈর্য, সহ্য আর ক্ষমার ব্রত নিও।
মিথ্যে, মোহ, ও মুখোশ প্রেম করো পরিহার,
সত্য, সাহস, ও আত্মসম্মানের পরো মণিহার।
প্রহসনের খেতাব ছুঁড়ে ফেলে দাও তুমি,
হও শূন্য তবু বাঁচো সত্যরে সদা চুমি।
তুমি শুধু তুমি হয়েই বাঁচো এবং মরো,
হিংসুক, ভণ্ড, মরিচিকা ছেড়ে সত্যিটারে ধরো।
হও নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী প্রিয় হে,
অতিক্রম করো নিজেকেই নিজে নিত্য যে।
May be an image of text
May be an image of flower and outdoors

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..