1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, সড়কে লাশ রেখে প্রতিবাদ ও মানববন্ধন ৬ ফেব্রুয়ারি-২০২৪, – – – স্বাধীন আজম,  জেলা প্রতিনিধি, 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানবসেবা হাসপাতালে সিজারের সময় ভুল চিকিৎসায় সাবিনা নামে এক গৃহবধূ মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সড়কে তার লাশ রেখে ও শিশু সন্তানকে সামনে নিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।
গত ৩ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
গত ১ ফেব্রুয়ারি সকালে সিজারের জন্য সাবিনাকে টাঙ্গাইল জেলা সদর মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকালে ওই হাসপাতালের চিকিৎসক ডা.খন্দকার মনিরা গৃহবধূকে সিজারের সময় ভুল করে তার জরায়ু কেটে ফেলেন। এ বিষয়টি স্বজনদের না জানিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে স্বজনদের চলে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পর স্বজনরা জানতে পারেন সাবিনার জরায়ু কেটে ফেলা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার, ২ ফেব্রুয়ারি বিকালে চিকিৎসক ডা. খন্দকার মনিরার শাস্তির দাবিতে এলাকাবাসী মিছিল নিয়ে হাসপাতাল ঘেরাও করে। এসময় হাসপাতালের স্টাফদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত থাকায় মানবসেবা ক্লিনিক বন্ধ রাখেন কর্তৃপক্ষ। ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযুক্ত চিকিৎসকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক বলেন, ভুক্তভোগী পরিবারকে সহায়তা নিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। ওই পরিবার সেই আশ্বাস উপেক্ষা করে ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এছাড়াও তারা বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করে। বিষয়টি এখন আমাদের সমাধানের পর্যায়ে নেই।
টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক জানান, তারা ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর কোনো অভিযোগ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Tiada huraian tersedia.
স্বাধীন আজম
০১৭১৫৫৮০৭২৭

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..