1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

কবিতা – শিক্ষা নিরন্তর – – – স্বাধীন আজম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ বার
শিশুর কাছে শিখেছি আমি সত্য কথা বলতে,
নদী আমায় শিক্ষা দিয়েছে সমুখপানে চলতে,
কিশোরের কাছে শিখেছি আমি দুষ্টুমি দুরন্তপনা,
যুবক দেখিয়েছে সুখের স্বপ্ন কোথায় কি সম্ভাবনা,
বৃক্ষরা আমায় শিক্ষা দিয়েছে উচু করে রাখতে শির,
পাখির কাছে শিখেছি আমি যতন করে বাঁধতে নীড়,
মা জননী বুঝিয়ে দিয়েছে কেমনে বাসতে হয় ভালো,
বাবা আমায় শিখিয়েছে কোনটা সাদা কিম্বা কালো,
গুরুজনের কাছে শুনেছি শুধু জীবন যন্ত্রণার কথা,
শিক্ষাগুরু আমায় শিক্ষা দিয়েছে উদারতা মানবতা,
সংসারের কাছে শিখেছি আমি কঠিন কঠোর হতে,
শত বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে,
জীবিকার তাগিদেই মানুষ বেছে নিয়েছে নানান পথ,
তার সঙ্গেই চলে মানুষ যার মতের সাথে মিলেছে মত,
পৃথিবীই একটা পাঠশালা সারাক্ষণ যাচ্ছি কেবল শিখি,
এখনও শেখার হয়নি শেষ রয়েছে অনেক কিছুই বাকি,
৫ ডিসেম্বর-২০২১ মধুপুর, টাঙ্গাইল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..