1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

“একখান পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পিরীতি এগো, তোমার সনে কিসের পিরীতি…” – – – শাম্মি মারজিয়া

  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার

গুনগুন করে এই গান গাই, কোন লাভ হয় না। পান খেতে চাইলেই বরের উত্তর, না। আমি তো সবসময় পান খাই না। শখে, মাঝেসাঝে। ভালোমন্দ মানে পোলাও, বিরিয়ানি খাবার পরে খাই আর শীতকালে। ছেলেবেলা থেকেই জানি-
“পান, পানি, পিঠা,
এই তিন শীতে মিঠা।”
শীতকালে ঠকঠক করে কাঁপতে কাঁপতে রোদে পিঠ দিয়ে বসে পান চিবুনোর স্বাদ অন্য কিছুতেই মিলে না। মুখটা যেমন মিষ্টি হয়ে যায় মনটাও তেমন ফুরফুরে। আসলে ছেলেবেলা থেকে খেয়ে এসেছি মহেশখালীর মিষ্টি পান, টেকনাফের সুপারি, ঝিনুকের চুন, নরম খয়ের, চমনবাহার, মিষ্টি জর্দা সাথে বহুপদের বাহারি মসলা দিয়ে বানানো পান। তাই পানের জন্য টান আমার ছাড়ে না।
ঢাকায় এসে পড়েছিলাম মহা কষ্টে। এখানে সেই মিষ্টি পানের দেখা আজো মিলে নাই। ঢাকার পান দেখলেই সেই প্রবাদ মনে পড়ে।
” ভাদরের পান রাবণেও না খায়।”
তবু তাতেও আমার চলতো। কিন্তু বরের পান পছন্দই না। সে খায় না। কিনেও না। আমার দাদী বেঁচে থাকলে ঠিকই পান খাওয়া লাল ঠোটে মুচকি হেসে ছড়া কাটতেন-
“পান খায়ো রসিক জামাই কথা কয়ো ঠারে,
পানের জন্ম হইলো কোন অবতারে?…”
দাদী তবক দেওয়া পান মুখে পুরে, রাঙা ঠোটে হাসি ছড়িয়ে বলতেন-
“পান, পান্তা ভক্ষণ,
ঐ তো পুরুষের লক্ষণ,
আমি অভাগী তপ্ত খাই
কোনদিন বা মরে যাই।”
মিষ্টি কন্ঠে গানও করতেন-
“যদি সুন্দর একখান মুখ পাইতাম,
মহেশখাইল্যা পানের খিলি তারে বানাই খাবাইতাম…”
শীত বিকেলে আমাদের গলিপথে পানের হকার ডেকে ডেকে যায়। তা দেখে খাবার এমন ঝোঁক উঠলো, না খেয়ে আর উপায় কি! যদিও এখানকার পান মনের মতো নয়। আর আমার অবস্থাও এখন-
“নাইরে আমার সেদিন,
একখিলি পান দুদিন।”
পানওয়ালাকে একটা স্পেশাল পানের অর্ডার দিয়ে দিলাম। মসলাদার সেই পান মুখে দিতেই-
আহা্, স্বর্গীয় তৃপ্তিতে মুখটা ভরে গেল। মনে মনে দাদীর মুখে শোনা কবিতা আওড়াই-
“সুকেশিনীর শির শোভা কেশের ছেদনে
সুরসিকের মুখ শোভা তাম্বুল ভক্ষনে।”
May be an image of 1 person, drink and indoor

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..