1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

এইতো আমার সোনার বাংলাদেশ …………………………………….. ফারুক নওয়াজ।।।। ……………………………………..

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৪ বার

আসা যাওয়ার মধ্যিখানে পথ..
দুলছে কেমন কিষানবধূর নথ..
হয়তো বসে বটতলাতে কেউ..
হয়তো তীরে লাগছে নদীর ঢেউ..
হয়তো ডানে বরজভরা পান.
হয়তো ভেসে আসছে মাঝির গান..
পুবাল হাওয়ায় মন করে ফুরফুর..
হয়তো রাখাল তুলছে বাঁশির সুর;
#
হাতের বাঁয়ে নিবিড় সবুজ বন..
বনের আঁধার কাড়ছে তোমার মন..
পাখির ডাকে থমকে গেল পা..
এবার তুমি আস্তে ফেলো পা।
#
বনের ভেতর ধীরপায়ে যাও খুব..
ডাকছে বুঝি ডাহুকী গুবগুব..
আসলে ভেসে মউল ফুলের বাস..
দুচোখ বুঁজে নাও ধীরে নিঃশ্বাস..
দৃষ্টি মেলে ঘুরিয়ে দেখো ঘাড়..
জাওয়া ঝাড়ে হাওয়াতে তোলপাড়.
বকের পালক ছড়িয়ে চারিদিক.
ঝিঁঝির গানে মন হারাবে ঠিক..
তোমার মোটে হবে না বিশ্বাস–
মর্ত্যে তুমি করছ বসবাস!–
ভাববে বুঝি স্বর্গে আছো তুমি;
এইতো এমন আমার জন্মভূমি।
#
তোমার আমার জন্মমাটি এই..
দুখের মাঝে সুখেরও শেষ নেই..
কষ্ট আছে, আছে চোখের জল..
শোক মুছে দেয় নিসর্গ নির্মল..
ইমলিছায়া মায়ের মায়া ঠিক..
স্বপ্ন ছড়ায় জোছনা চারিদিক..
স্বর্গ সমান সুখের সমাবেশ..
এইতো আমার সোনার বাংলাদেশ।
Image may contain: text that says "এই তো আমার সোনার বাংলাদেশ ফারুক নওয়াজ মধ্যিখানে পথ.. কিষানবধুর নথ বটতলাতে কেউ লাগতে ভেউ, আসা যাওয়ার দুলছে কেমন হয়তো হয়তো তারে হয়তো ডানে হয়তো হাওয়ায় রাখাল আসছে হাতেরবায়ে বায়ে বনের আঁধার কাড়ছে বনের ভেতর ভাকছে বুঝি ভেসে দুচোখ বুঁজে দৃষ্টি মেলে ঘুরিয়ে বকের ঝিঝির চারিদিক হারাবে মর্ত্যোতুমি মত্যে আমার জলুভাম শাকমুছে চোখের জোছনা"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..