1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

আবুল হায়াতের স্থান এখন বৃদ্ধাশ্রমে !কিন্তু কেন……………

  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪০ বার

সন্তানদের অবহেলা আর নিষ্ঠুরতায় এখন আবুল হায়াতের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে !

যে বয়সে পরিপার পরিজন নিয়ে আনন্দে সময় কাটানোর কথা সে বয়সে নিজের অধিকার ফিরে

পেতে আরও একদল বৃদ্ধকে নিয়ে তিনি রাজপথে নেমেছেন। করছেন মানববন্ধন। তার সঙ্গী হয়েছেন

মাদার তেরেসা বৃদ্ধাশ্রমে বাস করা বৃদ্ধ বাবা-মায়েরা। তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও।

বাস্তব না। এমন দৃশ্য দেখা যাবে সিনেমায়। বদিউল আলম খোকনের পরিচালনায় বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের নিয়ে নির্মিত হচ্ছে একটি সিনেমা। ‘দায়মুক্তি’ নামের সিনেমাটি সরকারি অনুদানে রাইসা ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। সেখানে একটি চরিত্রে আছেন আবুল হায়াত।

অভিনেতা আবুল হায়াত গণমাধ্যমকে জানান, বর্তমানে সমাজে বিত্তবান সন্তানরা বাবা-মাকে বৃদ্ধ বয়সে নতুন ঠিকানা বৃদ্ধাশ্রামে পাঠিয়ে দেয়। কুসন্তানরা ভাবে এটাই তাদের আসল ঠিকানা। কিন্তু একজন বাবা-মা শেষ সময়ে নাতি-নাতনীদের নিয়ে আনন্দে থাকতে চায়। সিনেমার গল্প খুবই আবেগী। এমন গল্পে অভিনয় করে ভালো লাগছে। দর্শকদেরও ভালো লাগবে। সেই সাথে সন্তানরা সচেতনও হবে।

সিনেমা শুটিং শেষ পর্যায়ে। চলছে এডিটিং ডাবিং। শীঘ্রই সরকারি দপ্তরে জমা দিবেন পরিচালক। এদিকে ছবিটি নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, বাবা- মাকে অসম্মান করার চিত্র সমাজে ভয়ংকর থেকে আরো ভয়ংকর হয়ে উঠেছে। পারিবারিক সামাজিক দায়বদ্ধতা থেকেই ‘দায়মুক্তি’ সিনেমা নির্মান। সময়োপযোগী পারিবারিক ক্রাইসিসের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..