1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

আবার আবাদী হয়ে ওঠে মন ———————————— রাকীব হাসান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২০ বার

যেদিন প্রথম পাতা দেখে তাকিয়ে গাছটি দেখেছি
শেষ পাতাটি ঝরে যাবার পরে এখনও দেখছি
বুঝতে পারছি না, সে ফুল না-কি এখনও পাতা!
এই নভেম্বরে খুব বেশি আবার আকাশে উড়েছি
আমাকে কেউ ধরে রাখে না, না পাতাদের –
তার সঙ্গে এতো উড়ে কোথায় যাই?
গাছ তো নগ্ন হয়ে মাটিতে দাঁড়িয়ে মেঘ-বৃষ্টিতে
বিসর্জন দেয় বৃক্ষ হয়ে ওঠার মৃত্যু!
আমি এখনও গাছের পাশে, বৃক্ষের প্রেম –
ঝরা পাতার পৃষ্ঠায় হেমন্তের হলুদ রঙে
উৎসর্গে এঁকেছি প্রেমের মুখস্ত-মুখ;
আমার কোন ডালপালা ছাড়ে না দেহভাঁজ
এই যে আমাদের কোন ঘর-বাড়ি নেই
খোলা গায়ে তার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করি –
নিজের দেহে তার সাহস রূপান্তর করি –
আবার ভালোবেসে আঙুল চাষ করি,
পুনর্জন্মের চোখে সবুজ হয়ে নামে অন্ধ বর্ষাকাল
আমার প্রেম নেশাগ্রস্থ শীতকাল অপেক্ষা করে
বহুকাল হৃদয়ে ঘুমিয়ে পড়েছে –
কী অঘোর নির্দয় এই ঘুম!
কাঁপন শেষ হলে প্রেমের কাছে যে বাতাস ফিরে আসে,
তার সামনে দাঁড়ালে আবার আবাদী হয়ে ওঠে মন।
No photo description available.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..