1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

অমল রোদ্দুর হতে চায়নি – – – রেজাউদ্দিন স্টালিন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩১৪ বার

অমল রোদ্দুর হতে চায়নি
চেয়েছিলো মানুষ হতে কিংবা বৃক্ষ
আমরা রোদ্দুর বানিয়েছি অমলকে
শীতে উষ্ণতার জন্য
স্যাঁত স্যাঁতে ঘরকে ধোপদুরস্ত করা
রাস্তাঘাটের মালিন্য মুছে দেয়া
টবের গাছগুলোর সালোকসংশ্লেষের স্বার্থে
আমরা চাই অমল মানুষ না হয়ে রোদ্দুর হোক
বৃক্ষ না হয়ে শুকনো পাতা
অমল স্বপ্ন দেখবে কেনো
ওর রোদ ঝলসানো চোখে ওসব কি
মানায়
ও দেখবে ধু ধু প্রান্তর
ফসফরাস দেয়া জলাভূমির ঠোঁট
শহরের গলিতে সকাল থেকে সন্ধ্যা
ফেরি করবে রোদ
ওর ঘাম থেকে জন্ম নেয়া ফ্লাটে
আমরা ধবল হবো
কৃষ্ণ হবো
অমল রোদ্দুরের হলুদ ছাতু
এঁদো ডোবার জলে মেখে খাবে
ঘুম আসব না কখন ভোর হবে
আর সাহেবদের জানালায়
পৌঁছে দেবে রোদ্দুর
দুপুরে মাথায় এক স্টেশন রোদ- এতো কষ্ট তবু রা নেই
অমল রোদ্দুর হতে চায়নি
চেয়েছিলো মানুষ হতে
May be an image of 1 person, standing and outdoors

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..