1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

অভিনন্দন – শুভ জন্মদিন অবন্তী দেব সিঁথি ————————— — মেসবা খান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৫৩ বার

তাঁর ডাক নাম অবন্তী। পুরো নাম অবন্তী দেব সিঁথি। বৃহত্তর ময়মনসিংহের জামালপুরে মেয়ে। মফস্বল শহরের আলোছায়ায় বেড়ে ওঠা অবন্তী কখনো ভাবেননি কণ্ঠশিল্পী হবেন। সেই অবন্তী এখন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী হিসেবে সবার কাছে পরিচিত।
ছোটবেলায় বড়বোনের পাশে বসে গান শুনতেন। সেখান থেকেই গানের প্রতি আগ্রহ বাড়ে তাঁর। এভাবেই একসময় নিজেই বাদ্যযন্ত্র নিয়ে গেয়ে ওঠেন মিতালী মুখার্জি, সাবিনা, রুনার গান।
জন্ম ২৩ নভেম্বর
জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পরিচিতি পান তিনি।
গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন সেই ছোটবেলাতেই।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নিজের নাম লেখান, কিন্তু শুরুতেই থেমে যায় তাঁর স্বপ্ন। প্রথম ৫৫ জনের ঘরে এসেই ছিটকে পড়েন অবন্তী।
তবে হাল ছাড়েননি। ২০১১ সালের কথা। সিঁথি তখন ঢাকায় বাস করেন। নিজেই গান শেখানো শুরু করেন। ছাত্রদের গান শেখানোর পাশাপাশি নিজের চর্চাটাও শুরু করেন পুরোদমে। ২০১২ সালে আবারও নাম লেখান ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায়। এবার আর পিছিয়ে পড়া নয়, আস্তে আস্তে জায়গা করে নেন সেরা দশে।
একসময় জয় করে এলেন ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। তারপর থেকে থেমে নেই অবন্তী। একের পর এক গান গেয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
অবন্তী সিঁথির সামনের দিনগুলো হোক আরও সুন্দর আরও মসৃণ।
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।
No description available.
— মেসবা খান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..